সেনাবাহিনীর অভিযান:
বিচ্ছিন্নতাবাদী কেএনএ’র ২ সন্ত্রাসী নিহত
, ০৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৬ ছানী, ১৩৯৩ শামসী সন , ৫ জুলাই, ২০২৫ খ্রি:, ২১ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
বান্দরবান সংবাদদাতা:
রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে উপজাতি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) কমান্ডারসহ দুই সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় সেনাবাহিনী তিনটি এসএমজি, একটি রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্র এলাকায় গত ২ জুলাই রাত ৯ টার দিকে সেনাবাহিনীর ৩৬ বীর রুমা জোন সদরের নেতৃত্বে ৩ টি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে পলিপ্রাংশা ও মুয়ালপি পাড়ার মধ্যবর্তী এলাকায় সেনাবাহিনীর সাথে কেএনএফের সশস্ত্র সংঘর্ষের ঘটনা ঘটে। সেনাবাহিনীর অভিযানের মুখে টিকতে না পেরে কিছু সন্ত্রাসী পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে দুই কেএনএ সন্ত্রাসী নিহত এবং একজন কেএনএ সন্ত্রাসী গুরুতর আহত হয় মর্মে প্রাথমিকভাবে জানা যায়। নিহত এক সন্ত্রাসী কেএনএ’র মেজর পর্যায়ের কমান্ডার বলে ধারণা করা হচ্ছে।
এসময় ঘটনাস্থল থেকে তিনটি এসএমজি, একটি চাইনিজ রাইফেল, বিপুল পরিমাণ গুলি, গুলির পাউচ, সামরিক পোশাক, ওয়াকিটকি, মোবাইল ফোন ও বেশ কয়েক হাজার নগদ টাকা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত রাইফেলটি ব্যাংক ডাকাতির সময় পুলিশের নিকট থেকে ছিনিয়ে নেয়া অস্ত্রগুলোর একটি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুনে পয়েন্ট কাটা গেল কত চালকের?
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বৃদ্ধকে রাস্তায় ফেলে যান স্বজনরা, দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দুই দেশ সফর শেষে ফিরেছেন সেনাপ্রধান
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খামেনির লাশ এতদিন কোথায় ছিল
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)