বিচারিক আদালতেই খালাস ৫০% আসামি
, ১৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৮ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিচারিক আদালতে দায়ের হওয়া প্রায় ৫০ শতাংশ মামলার আসামিই খালাস পেয়ে গেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা যেসব মামলা গত জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত নিষ্পত্তি হয়েছে, সেগুলোর পরিসংখ্যান থেকে এমন তথ্য উঠে এসেছে।
দুদক সূত্রে জানা গেছে, গত ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) দুর্নীতির ২২৮ মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১২২ মামলার আসামি সাজা পেয়েছেন; অর্থাৎ ৫১ শতাংশ মামলায় সাজা হয়েছে। আর ১০৩টি মামলায় আসামিরা খালাস পেয়েছেন। এ ছাড়া ১০টি মামলা নিষ্পত্তি এবং একটি মামলা প্রসিকিউশন প্রত্যাহার করেছে। অর্থাৎ ৪৯ শতাংশ মামলা থেকে আসামিরা খালাস পেয়েছে। অথচ ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত সাজার হার ছিল ৬০ থেকে ৭২ শতাংশের মধ্যে।
দুদকের তথ্যসূত্রে দেখা যায়, ২০২৪ সালে বিচারিক আদালতে দুদকের ২৯৫ মামলা নিষ্পত্তি হয়। এর মধ্যে ঢাকা বিশেষ জজ আদালতে ৯৯ এবং ঢাকার বাইরের আদালতগুলোতে ১৯৬ মামলার নিষ্পত্তি হয়েছে। নিষ্পত্তি হওয়া মামলার মধ্যে ১৫৭টিতে সবাই খালাস পান। সাজা হওয়া বাকি ১৩৮ মামলার মধ্যে ঢাকায় ৫০টি এবং ঢাকার বাইরে আদালতগুলোয় ৮৮ মামলার আসামি দ-িত হয়েছে। অন্যদিকে গত ১০ মাসে সাজা হওয়া মামলায় দ-িতদের থেকে ৫ হাজার ৫৩ কোটি টাকা জরিমানা এবং ৩২১ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে।
দুদকের মামলাসংক্রান্ত সর্বশেষ পরিসংখ্যান প্রতিবেদনে (অক্টোবর) বলা হয়, দেশে বিভিন্ন আদালতে দুর্নীতির ৩ হাজার ৪৫১টি মামলা রয়েছে। এর মধ্যে ৩ হাজার ৪৭ মামলা বিচারাধীন। আর বাকি ৪০৪টি মামলা উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে। বিচারাধীন মামলার মধ্যে ঢাকায় ৮৭৪টি এবং ঢাকার বাইরে অন্যান্য আদালতে ২ হাজার ১৭৩ মামলার বিচার চলছে। এর মধ্যে ব্যুরোর আমলের ১৭১ মামলার বিচার চলমান থাকলেও ১৬১ মামলার বিচার কার্যক্রম স্থগিত রয়েছে।
ঢাকা জজকোর্টে দায়িত্বরত দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম আমাদের সময়কে বলেন, যেসব মামলা নিষ্পত্তি হয়েছে, সেগুলোর মধ্যে বহু পুরনো মামলাও রয়েছে। সঠিক সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় এমন অনেক মামলা দোষী সাব্যস্ত করা যায়নি, যে কারণে খালাস হয়েছে।
তবে দুদকের সাবেক ডিজি (লিগ্যাল অ্যান্ড প্রসিকিউশন) মঈদুল ইসলাম মনে করেন, রাজনৈতিক পটপরিবর্তনের ফলে দুদকের মামলায় এক ধরনের ছাপ পড়েছে, মামলাগুলোর বিভিন্ন জাজমেন্টে তা দেখা গেছে। শুধু এই সরকার পরিবর্তনই নয়, বিগত সময়ে বিশেষ করে ওয়ান-ইলেভেন সরকারের পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ওই সময়ও দেখা গেছে হাইকোর্টে থেকে তাদের মামলাগুলো কোয়াশ করা হয়েছিল। এবারও এমনই দেখলাম বিচারিক আদালতে বহু মামলায় খালাস হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিগগিরই বাস্তবায়িত হচ্ছে না ৯ম পে-স্কেল, দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হেপাটাইটিস সি আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষ দশে বাংলাদেশ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেয়ের কান্ডে জামাত এমপির বাসভবন ঘেরাও, মহাসড়ক অবরোধ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মাইক্রোপ্লাস্টিক শরীরের বিভিন্ন অঙ্গে জমে, ক্ষতির বৈজ্ঞানিক তথ্য নেই’
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ করে টুথপেস্টের অনুমোদন দেয়া হয় -বিএসটিআই
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই -ফখরুল
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনপ্রিয়তা না থাকলে সাংগঠনিক কার্যক্রম কোনো কাজে আসবে না -রিজভী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পদ ছাড়লে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব -তথ্য উপদেষ্টা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে -বাণিজ্যমন্ত্রী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস ছাড়া মিলবে না রেজিস্ট্রেশন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












