বিচারক এক, মামলা ৬৯০০
, ০৪ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৩, মে, ২০২৪ খ্রি:, ৩০ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দীর্ঘদিন ধরে বিচারক সংকটে ভুগছে।
সংকট সমাধানে সম্প্রতি আপিল বিভাগে তিন জন বিচারক নিয়োগ দেওয়া হলেও হাইকোর্ট বিভাগের জন্য এ বিষয়ে এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
আইন বিশেষজ্ঞদের মতে, কম বিচারক থাকায় হাইকোর্টে মামলা জট জমে যাওয়ায় বিচারপ্রার্থীদের অপূরণীয় ভোগান্তি পোহাতে হচ্ছে।
তিন জন বিচারককে আপিল বিভাগে নিয়োগ দেওয়ার পর হাইকোর্টের বিচারকর সংখ্যা এখন ৮৪ জনে দাঁড়িয়েছে। ২০১২ সালের জুন মাসে হাইকোর্টে বিচারকের সংখ্যা ছিল ১০০ জন।
হাইকোর্টের মোট ৮৪ জন বিচারকের মধ্যে তিন জনকে তাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম মুলতবি থাকায় প্রায় পাঁচ বছর ধরে বিচারিক কার্যক্রম থেকে বাদ রাখা হয়েছে।
এছাড়া আরও তিন বিচারক একাত্তরের যুদ্ধাপরাধ সংক্রান্ত মামলা পরিচালনার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিচালনা করছেন।
বর্তমানে ৭৮ জন বিচারক হাইকোর্টের মামলা শুনানি ও নিষ্পত্তির জন্য কাজ করছেন। এই আদালতে প্রায় ৫ লাখ ৪৩ হাজার মামলা বিচারাধীন থাকায় তাদের প্রত্যেকের বিরুদ্ধে গড়ে ৬ হাজার ৯০০ এর বেশি মামলা রয়েছে।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এই পরিস্থিতি বিবেচনায় সরকার বিচারক সংকট নিরসনে এবং মামলা নিষ্পত্তির হার বাড়ানোর লক্ষ্যে হাইকোর্ট বিভাগে নতুন বিচারক নিয়োগের পরিকল্পনা করছে।
মন্ত্রী বলেন, রাষ্ট্রপতি হাইকোর্টের নতুন বিচারকদের নিয়োগ দেবে। হাইকোর্টের জন্য কতজন বিচারক নিয়োগ করা হবে সে বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন।
এদিকে, দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন ৩৭ লাখের বেশি মামলা নিষ্পত্তি করার জন্য ১ হাজার ৮০০-র কিছু বেশি বিচারক থাকায় নিম্ন আদালতের বিচারকরাও বিপুল সংখ্যক মামলার ভারে জর্জরিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)