বিক্ষোভে উত্তাল ইসরায়েলে শ্রমিক ইউনিয়নের ধর্মঘট চলছে
ইসরায়েলের প্রধান শ্রমিক ইউনিয়ন হিস্টাড্রুটের ডাকে দেশজুড়ে সাধারণ ধর্মঘট চলছে। হামাসের হাতে জিম্মিদের মুক্তির ব্যর্থতার প্রতিবাদে ও একটি চুক্তিতে সম্মত হওয়ার দাবিতে ডাকা ধর্মঘট শুরু হয়েছে গতকাল ইয়াওমুল ইছনাইনল আযীম (সোমবার)। ধর্মঘটের কারণে ইসরায়েল জুড়ে ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল এবং যান চলাচল বন্ধ রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ধর্মঘট পালনকারীরা শহরের বেশ কয়েকটি রাস্তা অবরোধ করায়, ইসরায়েলের প্রধান এয়ার ট্রানজিট হাব বেন গুরিওন বিমানবন্দরের অনেক ফ্লাইট ব্যাহত হয়েছে।
এর আগে গত রোববার জিম্মি মুক্তিতে চুক্তির দাবিতে ইসরায়েলজুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ সমাবেশ করে।
ইসরায়েলে সাধারণ ধর্মঘটের প্রয়োজন ছিল উল্লেখ করে সবাইকে তা সফল করার আহ্বান জানিয়েছে হিস্টাড্রুটের আন্তর্জাতিক বিভাগের প্রধান পিটার লার্নার।
পিটার লার্নারের ডাকে ধর্মঘটে অংশ নিয়েছে ইসরায়েলের বৃহত্তম বেসরকারি খাতের কোম্পানির শত শত শ্রমিকদের প্রতিনিধিত্বকারী ইসরায়েল বিজনেস ফোরাম, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক এবং বেশ কিছু সরকারি মন্ত্রণালয় ও তিনটি বাস কোম্পানি এগড, ড্যান ও মেট্রোপোলিন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।