সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

বিক্রি কমে যাওয়ায় বন্ধের পথে রাজধানীর অনেক মার্কেট-শপিং মল -দোকান বন্ধের সময়সীমা বেঁধে দেয়াকে দায়ী করছেন ব্যবসায়ীরা

Asrar প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, সকাল ৭:০৮

নিজস্ব সংবাদদাতা:
ক্রেতা স্বল্পতায় সম্প্রতি বন্ধ ঘোষণা করা হয়েছে রাজধানীর শান্তিনগর এলাকার এক সময়ের অভিজাত বিপণিবিতান কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স। রাজধানীর কাকরাইলে গত শতাব্দীর শেষ দিকে চালু হওয়া এ বিপণিবিতানে জামা, জুতা, প্রসাধনী, জুয়েলারিসহ বিভিন্ন পণ্য কিনতে ভিড় জমাতেন মানুষ।
রাজধানীর একসময়ের অভিজাত শপিং মল ইস্টার্ন প্লাজা। চলন্ত সিঁড়ি, লিফট সুবিধা ও ক্রেতা চাহিদার সব পণ্য এক জায়গায় মেলায় একসময় দেশজুড়ে ব্যাপক পরিচিতি পেয়েছিল বিপণিবিতানটি। গত এক দশকে সেই চিত্র বদলে গেছে। এখন আর আগের মতো যেমন ক্রেতা নেই, তেমনি নেই দোকানগুলোতে উপচে পড়া ভিড়।
শপিং মলের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখা গেছে, ওপরতলায় অনেকগুলো দোকানের শাটার বন্ধ। অনেকগুলো দোকান খালি অবস্থায় পড়ে রয়েছে। অনেকে দোকান ছেড়ে দিয়ে চলে গেছেন।
তবে এ পরিস্থিতি যে শুধু ইস্টার্ন প্লাজা শপিং মলের, বিষয়টি এমন নয়। রাজধানীর অভিজাত ও পুরনো অন্তত ১০টি শপিং মল ঘুরে দেখা গেছে এমন দৃশ্য। প্রায় সব শপিং মলে ক্রেতার আনাগোনা কম দেখা গেছে। এমনকি ব্যবসায় বিপুল পরিমাণ লোকসানের কথাও তুলে ধরেন বিপণিবিতানের ব্যবসায়ীরা। তারা জানান, দোকান ভাড়া ও কর্মচারীদের বেতন তুলতেই হিমশিম খাচ্ছেন তারা।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন সংশ্লিষ্ট গণমাধ্যমকে বলেন, শপিং মলগুলোতে ক্রেতা ও বিক্রি কমে যাওয়ার মূল কারণ মূলত সময়সীমা কমিয়ে আনা। শপিং মলগুলোর বিক্রির পিক টাইম সন্ধ্যাবেলা। কিন্তু এসব মল খোলা রাখার সময়সীমা রাত ৮টা পর্যন্ত, যে কারণে ক্রেতা কমে যাচ্ছে। এর বাইরে আরো একটি কারণ হলো মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়া। আমরা দোকান খোলা রাখার সময়সীমা আরো ১ ঘণ্টা বাড়ানোর জন্য সরকারের সঙ্গে আলোচনা করছি। তাতে অন্তত ক্রেতা সমাগম মার্কেটগুলোতে বাড়লে ব্যবসায়ীরা টিকে থাকতে পারবেন।’
ক্রেতা কমে যাওয়ার কারণ জানতে চাইলে কালার কসমেটিকসের এক বিক্রেতা বলেন, বেচাবিক্রি তেমন নেই। এর একটি বড় কারণ দ্রুত মার্কেট বন্ধ হয়ে যাওয়া। আগে দেখা যেত, চাকরিজীবীরা বাসায় গিয়ে ৮টার দিকে মার্কেটে এসে ১০টা পর্যন্ত কেনাকাটা করতেন। কিন্তু এখন ৮টায় বন্ধ হয়ে যাওয়ায় ক্রেতা পাচ্ছি না।
পুলিশ প্লাজার তৃতীয় তলার একজন ব্যবসায়ী মঈন উদ্দিন ২০০৩ সাল থেকে ব্যবসা করছেন। তিনি বলেন, ব্যবসায়িক জীবনে বেচাকেনার এমন দুরবস্থা আর দেখেননি। কয়েক মাস ধরে বিক্রি নেই বললেই চলে। অথচ মাসে প্রায় ১৪ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে হয়। এর সঙ্গে দোকান ভাড়া ও কর্মচারীদের খরচ রয়েছে। এ পরিস্থিতিতে ব্যবসা ছেড়ে দেয়ার উপক্রম হয়েছে।
মিরপুরের ঐতিহ্যবাহী বেনারশী পল্লীর প্রবেশমুখে অবস্থিত রেসা বেনারশীর বিক্রয় প্রতিনিধি সোহাগ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ কেনাকাটা কমিয়ে দিয়েছে। সাপ্তাহিক ছুটির দিনে তুলনামূলক বেশি ক্রেতা আসার কথা থাকলেও এখনো বিক্রির খাতা খুলতে পারিনি।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ৬ ঘণ্টা আগে ৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প… ৬ ঘণ্টা আগে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ৬ ঘণ্টা আগে ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ৬ ঘণ্টা আগে টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা ৬ ঘণ্টা আগে এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি … ৭ ঘণ্টা আগে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ৭ ঘণ্টা আগে গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্… ৭ ঘণ্টা আগে সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা ৭ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন ৭ ঘণ্টা আগে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে ৭ ঘণ্টা আগে ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ৮ ঘণ্টা আগে