বিএনপি ভোটে জিতলে কে হবেন প্রধানমন্ত্রী, জানালেন ফখরুল
, ০২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৫ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৯ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দুই মামলায় কারাগারে যাওয়ার আগে সবশেষ ২০১৮ সালের ফেব্রুয়ারির শুরুতে রাজনীতির মাঠে দেখা গিয়েছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এরপর পটপরিবর্তন, নানা ঘটনা আর অসুস্থতায় রাজনীতির মাঠ থেকে অনেকটা আড়ালে সাবেক এই প্রধানমন্ত্রী। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর আবারও আলোচনায় আসেন খালেদা জিয়া। অন্তর্র্বতী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেত্রী অংশ নেবেন কি না।
এ বিষয়ে সময় সংবাদকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তিনি নির্বাচনে অংশ নেবেন কি না, এটা নির্ভর করবে তার স্বাস্থ্যের ওপর। যদি তার স্বাস্থ্য ভালো থাকে তাহলে নিশ্চয়ই অংশ নেবেন। আর যদি ভালো না থাকেন তাহলে ডাক্তারদের পরামর্শে ব্যবস্থা নেবেন।
রাজনীতির মাঠে বিএনপি নেত্রীর অনুপস্থিতে ২০১৮ সাল থেকেই দলের হাল ধরেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটি ভোটে জয়ী হলে কে হবেন প্রধানমন্ত্রী, এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া যদি নির্বাচনে অংশ নিতে পারেন এবং তিনি যদি নিজেকে মনে করেন প্রধানমন্ত্রীর জন্য তিনি ফিট, তাহলে অবশ্যই তিনি প্রধানমন্ত্রী হবেন। আর যদি সেটা না হয়, তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানই হবেন প্রধানমন্ত্রী এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।
দলের নির্বাচনী ইশতেহারে প্রসঙ্গে ফখরুল বলেন, ইশতেহারের ওপর কাজ চলছে আমাদের। ইশতেহারে অনেক কিছুই থাকে, এর মধ্যে ৩১ দফা মোল্ড থাকবে। দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান যেন শক্তিশালী হয়, সেইসঙ্গে অর্থনৈতিক বিষয়টিও ইশতেহারে অত্যন্ত গুরুত্ব পাবে। দেশের ভঙ্গুর অর্থনীতিকে শক্ত অবস্থানে নেয়াই হবে বিএনপির প্রধান কাজ। তফসিলের আগে বা পরে নয়, কয়েকটি সমস্যা দূর হলে শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান বিএনপি মহাসচিব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে -কৃষিমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডাকাতি দমন ও যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব হাইওয়ে পুলিশের
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলা নিয়ে ব্যঙ্গ, শিক্ষক পেটালেন ১৭ শিশু শিক্ষার্থীকে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই’
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার পানি নেমে গেলেও উর্বর কৃষিজমিতে রয়ে গেছে বালুর স্তর
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রীর সম্ভ্রমহরণ, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদা না দেয়ায় ১২শ’ কমলা গাছ কেটে দিলো বন কর্মকর্তা প্রীতম বড়ূয়া
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমিতে ‘অধিক কর’ আরোপ, থমকে গেছে জমি বিক্রি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)