বিএনপি প্রার্থীর বহরে গাড়িতে আগুন: দগ্ধ ৪
, ০৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩১ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৯ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৪ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে বিএনপি প্রার্থীর গাড়িবহরের একটি প্রাইভেটকারে হঠাৎ আগুন লেগে চারজন অগ্নিদগ্ধ হয়েছেন। গত বৃহস্পতিবার বিকালে শেখেরচর বাসস্ট্যান্ড এলাকার ‘হোটেল এক্স’-এর সামনে এ দুর্ঘটনা ঘটে। আগুনে গুলিসহ একটি লাইসেন্সকৃত শটগানও পুড়ে যায়।
ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী জুমুয়াবার চট্টগ্রামে বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে নির্ধারিত জনসভায় যোগ দিতে নেতাকর্মীদের নিয়ে রওনা হন। বিকেল চারটার দিকে গাড়িবহর নরসিংদীর মাধবদী এলাকা অতিক্রম করার সময় বহরের একটি চলন্ত প্রাইভেটকারে হঠাৎ আগুন ধরে যায়।
গাড়িতে থাকা ব্যক্তিরা দ্রুত নামতে সক্ষম হলেও চারজন অগ্নিদগ্ধ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ রায়হান জানান, গাড়িটি পুরোপুরি পুড়ে গেছে। আগুনে গুলিসহ একটি শটগানও পুড়ে যায়। শটগানটি আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গাড়ি থেকে উদ্ধার করা শটগানটি লাইসেন্সকৃত। মালিক ফরহাদ আহমেদ হিলালী বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন আছেন। তিনি পরে থানায় এসে জিডি করবেন বলে জানিয়েছেন।
বিএনপি প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, চট্টগ্রামে নির্বাচনী সভায় যোগ দিতে যাচ্ছিলাম। পথিমধ্যে বহরের একটি গাড়ি হিট হয়ে আগুন লেগে যায়। চারজন দগ্ধ হলেও বর্তমানে সবাই চিকিৎসাধীন। তাদের হাসপাতালে ভর্তি করানোর পর আমি চট্টগ্রামে পৌঁছেছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাগরে নিম্নচাপ, ৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা, বন্দরগুলোয় সতর্কসংকেত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নারিকেল দ্বীপ রুটে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় ডিআইজি পদে রদবদল
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত ১ মাসে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৫৫ বছর পর পিঠ থেকে বের হলো মুক্তিযুদ্ধের গুলি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অস্বাভাবিক বিলে পল্লী বিদ্যুতের গ্রাহকদের ভোগান্তি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের দায় হাসনাত-সারজিসদেরও আছে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএসসিসির মার্কেটেই মশার কারখানা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পানি সংকটে বাসা ছাড়ছেন মিরপুরের অনেক বাসিন্দা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে পুশ-ইন ঠেকাতে বাড়ানো হয়েছে বিওপি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)