বিএনপি অস্তিত্বহীন দলে পরিণত হয়েছে -নাছিম
, ১০ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৩ মার্চ, ২০২৩ খ্রি:, ১৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি দেউলিয়া হয়ে গেছে। তাদের নিজেদের চেহারা আয়নায় দেখা দরকার। নিজেরাও জানে না তারা অস্তিত্বহীন রাজনৈতিক দলে পরিণত হয়েছে।
গতকাল জুমুয়াবার ধানমন্ডি ৩২ নম্বরে এসব কথা বলেন তিনি।
বাহাউদ্দিন নাছিম বলেন, যে যার রাজনীতি করবে, এটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে ষড়যন্ত্র অথবা বিরাজনীতিকরণ। সময়ই বলে দিবে, জনগণ আন্দোলনকারী, নাকি সরকারের সঙ্গে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার পক্ষে আছে।
বিএনপিকে সতর্ক করে তিনি বলেন, আন্দোলনের নামে নৈরাজ্য করলে প্রতিহত করা হবে। তারা নৈরাজ্য, অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়। তারা ক্ষমতায় থাকতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে দেশকে একটা বিপর্যয় পরিস্থিতিতে ফেলেছিল।
জনগণের সঙ্গে স¤পৃক্ত থাকলে বিএনপি নির্বাচনে আসবে উল্লেখ করে বাহাউদ্দিন নাছিম বলেন, নির্বাচনে গিয়ে সরকার পরিচালনার সুযোগ থাকে। কিন্তু নির্বাচনে না এসে গায়ের জোরে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সঠিক জবাব দেওয়া হবে।
আওয়ামী লীগ রাজনীতির মাঠে আছে এবং থাকবে জানিয়ে তিনি বলেন, দায়িত্বশীল দল হিসেবে মাঠে-ময়দানে ভোটের রাজনীতিকে জোরদার করতে কাজ করে যাচ্ছে। সরকার যে উন্নয়ন কর্মকা- করছে সেটা জনগণের কাছে বারবার তুলে ধরছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)