বিএনপির দীর্ঘ আন্দোলনের ভিত্তি ছিল বলেই জুলাই বিপ্লব সফল হয়েছে -রিজভী
দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপির নিরবচ্ছিন্ন আন্দোলন-সংগ্রামের ভিত্তি ছিল বলেই ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যান কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, একদিনে বা হঠাৎ করে কোনো বিপ্লব সংঘটিত হয় না। গণতান্ত্রিক অধিকার, বাকস্বাধীনতা ও ভোটাধিকার পুনরুদ্ধারে খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের ভিত্তির ওপর দাঁড়িয়েই জুলাইয়ের ছাত্র-জনতার রক্তঝরা গণঅভ্যুত্থান চূড়ান্ত রূপ পেয়েছে।
তিনি বলেন, গত দেড় দশকে বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম-খুন, মামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন। তাদের ত্যাগের পথ ধরেই সমাজে বৃহৎ আন্দোলনের পটভূমি তৈরি হয় এবং সর্বস্তরের মানুষের গণজাগরণ সৃষ্টি সম্ভব হয়েছে।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।