ছিনতাই হচ্ছে, কিন্তু উঠছে না পুলিশের খাতায়
৬ জুন দিনাজপুর থেকে ঢাকায় ফিরেছিলেন ওষুধ কোম্পানির কর্মকর্তা সোহেলি ইসলাম। ভোরে বাস থেকে নেমে রিকশায় বাসার পথে যাচ্ছিলেন তিনি। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আসতেই মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দেয়। মুহূর্তেই রিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান সোহেলি।
পাঁচ দিন পর হাসপাতালে ১১ জুন মারা যান তিনি। অথচ তার মৃত্যুর খবর প্রকাশের সময় পর্যন্ত ঘটনাটি পুলিশের কাছেই ছিল অজানা।
পরে ১৩ জুন মামলা হয়। অর্থাৎ প্রাণহানির মতো গুরুতর একটি ছিনতাইও ঘটনার কয়েক দিন পর পর্যন্ত পুলিশের অপরাধের খাতায় ওঠেনি।
অনুসন্ধানে জানা যায়, শুধু সোহেলি নয়, রাজধানীতে এ ধরনের ছিনতাইয়ের শিকার হচ্ছেন পথচারী, রিকশার যাত্রী, ব্যবসায়ী, ব্যাংকার থেকে শুরু করে নগদ টাকা বহনকারী কর্মীরাও। এদের মধ্যে কেউ থানায় যাচ্ছেন না, কেউ মামলা করতে চাইছেন না, আবার কেউ থানায় গেলেও ছিনতাইয়ের মামলা না হয়ে সাধারণ ডায়েরি (জিডি) হচ্ছে। ফলে পুলিশের মামলার হিসাব রাজধানীর রাস্তায় ঘটে যাওয়া ছিনতাইয়ের প্রকৃত চিত্র তুলে ধরতে পারছে না।
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সারা দেশে ছিনতাইয়ের ১ হাজার ৬৭টি মামলা হয়েছে। এর মধ্যে ঢাকা রেঞ্জ ও ডিএমপি এলাকায় ৪৪৩টি। ডিএমপির ৫০ থানায় মামলা হয়েছে ১৮৯টি। কিন্তু এই সংখ্যা শুধু নথিভুক্ত মামলার হিসাব। বাস্তবে কত মানুষ ছিনতাইয়ের শিকার হয়েছেন, তার পূর্ণ হিসাব পুলিশের খাতায় নেই।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও জনসংযোগ শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, সারা দেশে ছিনতাইকারীদের তালিকা করা হয়েছে। প্রতিটি ইউনিটের কাছে তাদের এলাকার তালিকাও রয়েছে। সেই তালিকা অনুযায়ী অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হচ্ছে। তবে তাদের অনেকেই জামিনে বের হয়ে আবার একই অপরাধে জড়িয়ে পড়ছেন। এ কারণে পুলিশের সব ইউনিটকে টহল জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
ছিনতাইয়ের ঘটনায় মামলার বদলে জিডি নেওয়া প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি বলেন, দায়িত্বে গাফিলতির সুনির্দিষ্ট তথ্য পাওয়া মাত্রই সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুতরাং কোনো বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, ইদানীং ছিনতাইকারীরা নির্দিষ্ট সময় ও জায়গা বেছে নেওয়ার চেষ্টা করছে। বিশেষ করে বাস থেকে নেমে গন্তব্যে যাওয়ার পথে তুলনামূলক ফাঁকা জায়গায় সুযোগ নেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বিষয়টি বিবেচনা করে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট ও নিয়মিত টহল অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন
সব ›
ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিত
ঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবল
যশোরের অভয়নগরে ভৈরব নদে লাইটার জাহাজের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেড ডুবে গেছে। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টার…
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আব…
পাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাস
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার
সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলে…
বিশ্ববিদ্যালয়ে হলের খাবারে মিলল লার্ভা, প্লেট নিয়ে প্রভোস্টের কক্ষে শিক্ষার্থী
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ডাইনিংয়ে দুপুরের খাবার খেতে গিয়ে তরকারিতে লার্ভা পেয়ে…
জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, ৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ ভিসি
সোমবার সকাল ১০টা থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্…
চলতি নভেম্বর মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ
অবশেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সব ঠিক থাকলে চলতি মাসেই কেন্দ্রটি…
‘আমরা তোমাদের খুঁজে বের করব’, যুক্তরাষ্ট্রের দুই সেনা কর্মকর্তাকে ইরানের হুমকি
ইরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে দায়ী…
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।