বিএনপির টার্গেট এখন ঢাকা
, ২৮শে জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৪ সামিন, ১৩৯০ শামসী সন, ২২ই জানুয়ারি, ২০২৩ খ্রি:, ০৭ মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বিদায়ী বছরে সারা দেশে ১০টি বিভাগীয় সমাবেশের মধ্যে দিয়ে বিএনপির আন্দোলন যে নতুন মাত্রা পেয়েছিল, রাজধানী ঢাকাতে তার ছন্দপতন ঘটেছে। এখন তাই ঢাকার আন্দোলনকে বেগবান করতে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দলটি।
বিএনপির নেতারা বলছেন, সারা দেশে ১০টি বিভাগীয় সমাবেশের মাধ্যমে বিএনপির আন্দোলন প্রাণ ফিরে পায়। কিন্তু ঢাকায় এসে সেটা নিস্তেজ হয়ে পড়ে। যে কারণে বরাবরের মতো ঢাকার আন্দোলন নিয়ে আবারও দুশ্চিন্তায় পড়েছে বিএনপি। আর তাই রাজধানীতে আন্দোলন নিয়ে নতুন পরিকল্পনা করছে দলটি।
বিএনপির নেতারা বলেছেন, রাজধানীতে আন্দোলনের বিকল্প নেই। রাজধানীর আন্দোলন যত বেশি জোরদার হবে সরকারের ‘কনসার্ন বডি’ তত বেশি আঘাতপ্রাপ্ত হবে। আর তখনই সরকার বিএনপির দাবি-দাওয়া মানতে নমনীয় হবো। তাই এখন আমাদের মূল টার্গেট রাজধানীতে আন্দোলন করা।
দলের একাধিক নির্ভরযোগ্য নেতা জানান, বিএনপি যেসব পরিকল্পনা নিয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে- ছুটির দিনগুলোতে কর্মসূচি দেওয়া। পাশাপাশি কর্মসূচি ঘোষণার সময় বিএনপির ঘোষিত ১০ দফা দাবির সঙ্গে চলমান জনস¤পৃক্ত ইস্যুকে যুক্ত করা। যুগপৎ আন্দোলনের শরিকদের আশ্বস্ত করা এবং তাদের কাছে থেকেও আশ্বস্ত হওয়া।
যে দলের নেতারা মনে করেন, তারা ভোটে জয়ী হয়ে সংসদে যেতে পারবেন না, তাদের মনোনয়ন দিয়ে সংসদের উচ্চকক্ষে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়ে আন্দোলনে নামানোর পরিকল্পনাও নিয়েছে বিএনপি। দলের মনোনয়ন বঞ্চিত হওয়ার আশঙ্কায় থাকা নেতাদেরও আন্দোলনে সক্রিয় করার পরিকল্পনা রয়েছে বিএনপির।
এছাড়া দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে যে কমিটিগুলো অভ্যন্তরীণ কোন্দলে লিপ্ত, সেই কমিটিগুলো ভেঙে দেওয়া অথবা তাদের দেখভালের জন্য একজনকে দায়িত্ব দেওয়া হবে।
তবে ঢাকাতে বিএনপির আন্দোলনের ছন্দপতনের বিষয়টি মানতে নারাজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ঢাকায় আন্দোলনের কোনো ছন্দপতন ঘটেনি। আন্দোলন কখনও তুঙ্গে উঠবে, আবার কখনও ঢিলে হবে, এটাই হলো আন্দোলনের ধরন। আস্তে-আস্তে আন্দোলন আরও কঠোর হবে। কঠোর কর্মসূচি আসবে। এটাই আন্দোলনের নিয়ম।
আন্দোলনের নতুন পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে টুকু বলেন, আমাদের স্থায়ী কমিটিতে কী আলোচনা হয়েছে, সেটা তো আমি বলতে পারব না। এটা দলের অভ্যন্তরীণ বিষয়। এটা নিয়ে কথা বলা যাবে না।
বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, রাজধানীতে আন্দোলনে এখন সাধারণ মানুষের সংখ্যা বাড়ছে। আগামীতে আরও বাড়বে। আশা করছি, ধীরে-ধীরে ঢাকায় আন্দোলন জমে উঠবে। সেই লক্ষ্যে আমাদের কার্যক্রমও চলমান আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












