বিএনপিকে ভাঙতে পারছে না ‘কিংস পার্টি’, চাপে ছোট দল
, ১১ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ সাদিস ১৩৯১ শামসী সন , ২৬ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১০ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
বিএনপি নেতাদের দলে ভেড়াতে পারছে না ‘কিংস পার্টিগুলো’। কয়েক দিন আগেও গুঞ্জন ছিল- দলটির অনেকে বিএনএম, তৃণমূল বিএনপির হয়ে নির্বাচনে অংশ নেবেন। এ দলগুলোর জোট হবে আগামী সংসদে প্রধান বিরোধী দল। তবে মনোনয়নপত্র দাখিলের সময় যত ঘনাচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে কিংস পার্টিগুলো বিএনপিতে ভাঙন ধরাতে পারছে না। তাই নির্বাচনে যেতে চাপ বাড়ছে ছোট নিবন্ধিত দলগুলোর ওপর।
বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার নাজমুল হুদার গড়া তৃণমূল বিএনপি গত ফেব্রুয়ারিতে আদালতের আদেশে নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে। রাজপথে সক্রিয় দলগুলোকে পেছনে ফেলে আলোচনার জন্ম দিয়ে আগস্টে নিবন্ধন পায় বিএনপির সাবেক নেতাদের দল বিএনএম। এ দল দুটি কিংস পার্টি হিসেবে পরিচিত। তপশিলের পর অবশ্য বিএনএম মহাখালীর খুপরি থেকে গুলশানে আলিশান কার্যালয় সাজাচ্ছে।
বিএনপির সাবেক দুই নেতা শমসের মবিন চৌধুরী ও তৈমূর আলম খন্দকার তৃণমূল বিএনপিতে যোগ দেওয়ার পর গুঞ্জন ছিল- আরও অনেকে এ ধারায় শামিল হবেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ আবু জাফরসহ দলের সাবেক চার এমপি গত সোমবার বিএনএমে যোগ দেওয়ার সময় ঘোষণা দেন– আরও চমক আসছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) দলটিতে সাবেক এমপিসহ কয়েকজন যোগ দেবেন বলে দাবি করা হয়েছে। তবে তারা কোন দলের, কোন পর্যায়ের নেতা, তা জানা যায়নি।
বিএনপির অন্তত ৩০ নেতা জানিয়েছেন, দল বদল করে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তাব তারা পেয়েছেন। এমপি পদের প্রলোভনও রয়েছে। তবে তা গ্রহণ করেননি। শেষ পর্যন্ত হাতেগোনা কয়েকজন যেতে পারেন কিংস পার্টিগুলোতে। তাতে জ্যেষ্ঠ পর্যায়ের কোনো নেতার চলে যাওয়া বা দলে ভাঙনের শঙ্কা নেই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নানাভাবে সুবিধাবাদী, উচ্ছিষ্টভোগীরা দলে ঢুকে পড়ে। সেই লোকগুলোকেই টানতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












