বায়তুল মোকাররমের ইফতারে হাজারো মুসল্লি
, ১৮ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ আশির, ১৩৯১ শামসী সন , ২৯ মার্চ, ২০২৪ খ্রি:, ১৫ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র মাহে রমজান এলে বদলে যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দৃশ্যপট। ভোর থেকে তারাবির নামাজ পর্যন্ত চলে ইবাদত-বন্দেগি।
এ মসজিদে বিশেষ আকর্ষণ হিসেবে দেখা যায় ইফতার আয়োজন।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র রমজান মাসব্যাপী রোজাদারদের জন্য ইফতারের ব্যবস্থা করেছে দেশের বিভিন্ন শিল্প গ্রুপ। প্রতিদিন তিন হাজারের বেশি রোজাদারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হচ্ছে তাদের পক্ষ থেকে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির ব্যবস্থাপনায় আসরের নামাজের পর শুরু হয় প্রস্তুতি, শেষ হয় ইফতারের মাধ্যমে।
ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন হাজার হাজার মুসল্লি এতে অংশ নেন। উদ্দেশ্য ইসলামের মর্মবাণী শোনা এবং হাজারো মানুষের সঙ্গে ইফতার করে পুণ্য অর্জন করা।
প্রতিদিন তিন হাজার মুসল্লির জন্য এখানে ইফতারের আয়োজন করা হয়। এছাড়া পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ ও নাত শরীফ পরিবেশন করা হয়।
বায়তুল মোকাররম মসজিদে ইফতারে অংশ নিয়ে দেখা যায়, ভাব-গাম্ভীর্যপূর্ণ ইসলামী আলোচনা, হামদ-নাত পরিবেশনে বায়তুল মোকাররম মসজিদের ইফতারে ভিন্ন রকম আবহ তৈরি হয়েছে। ব্যবধান ভুলে ধনী-গরিব, ছিন্নমূল, প্রতিবন্ধী হাজারো রোজাদার মুসল্লি একত্রে বসে ইফতার করেন। প্রত্যেকের জন্য আলাদা ইফতার বক্সের ব্যবস্থা করা হলেও অনেকে আবার নিজেদের ভ্রাতৃত্ববোধে বড় পাত্রে একত্রে পাঁচ-সাতজন রোজাদার ইফতার করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)