বাড়িভাড়া নিয়ে পর্তুগালজুড়ে হাজারও মানুষের বিক্ষোভ
, ১১ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৩ এপ্রিল, ২০২৩ খ্রি:, ২০ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
বাড়িভাড়া ও বাড়ির মূল্যবৃদ্ধিতে দিশেহারা হাজারও পর্তুগিজ রাজধানী লিসবন ও দেশটির অন্যান্য শহরের সড়কগুলোতে তুমুল বিক্ষোভ দেখিয়েছে।
দেশটিতে ব্যাপক মূল্যস্ফীতির কারণে আবাসনে এই বাড়তি খরচ জোগাড় করা অনেকের জন্যই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
“আবাসনকে ঘিরে মারাত্মক সংকট এখানে। এটা সামাজিক জরুরি অবস্থা,” লিসবনের বিক্ষোভে এমনটাই বলেছে হাভিতা হাউজিং গ্রুপের রিটা সিলভা।
কেবল গত বছরই লিসবনে বাড়ি ভাড়া বেড়েছে ৩৭ শতাংশ, যা বার্সেলোনা বা প্যারিসের চেয়েও বেশি বলছে রিয়েল এস্টেটের তথ্য নিয়ে কাজ করা কোম্পানি কাসাফারি।
‘বসবাসের জন্য বাড়ি’ আন্দোলনের পাশাপাশি আরও অনেকগুলো গোষ্ঠী শনিবারের বিক্ষোভের আয়োজক ছিল।
এদিনের বিক্ষোভে অংশ নেওয়া দিয়েগো গুয়েরা বলেছে, সে প্রতিদিনই লোকজনের আবাসন সংক্রান্ত সংকটের কাহিনী শুনছেন।
“কাজ করা লোজকন গৃহহীন হয়ে আছে। লোকজনকে তাদের বাসা থেকে উচ্ছেদ করা হচ্ছে, কারণ সেসব বাসাকে পর্যটকদের স্বল্পমেয়াদী আবাসনে রূপান্তর করা হচ্ছে,” বলেছে সে।
“লিসবনে গড় মজুরির চেয়ে আমার বেতন বেশি হওয়া সত্ত্বেও ফ্ল্যাটের যে ভাড়া, আমিই ভাড়া নিতে পারছি না,” বলেছে ইতালি থেকে যাওয়া সেলস এক্সিকিউটিভ নুনসিও রেনজি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তা-ব অব্যাহত, হেবরন চুক্তি বাতিল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হিজবুল্লাহ ইস্যুতে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চায় ড্রাম্প
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ওপর হামলায় ব্যবহার করা হয়েছিলো ইলন মাস্কের এআই প্রযুক্তি
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের জন্য ইরান যুদ্ধ হলো ভিয়েতনামের চেয়েও বড় পরাজয়
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১২ বছরের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত, তীব্র পানিসংকটে মুম্বাই
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একইসাথে একাধিক দখলদারদের সামরিক যান ধ্বংস করার টার্গেট
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন নৌ অবরোধের অবসান, ইরানি ট্যাংকারগুলো পার হচ্ছে
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২ বছরের খরার পর আমাজনে পানির স্তর বেড়েছে, তবু কাটেনি উদ্বেগ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিরোধ ফ্রন্টের মোকাবেলায় আমেরিকা-ইসরায়েলের অপমান অবধারিত -আইআরজিসি
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)