বাড়তি আয়ের আশায় অনলাইনে বিনিয়োগ, ১০ দিনে কোটি টাকা খোয়ালো ব্যাংক কর্মকর্তা
, ২৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৩ জুন, ২০২৫ খ্রি:, ০৯ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
চাকরিতে বেতন ধরাবাঁধা। অনেকেই তাই চাকরির পাশাপাশি বাড়তি আয়ের পথ খোঁজে। পুরান ঢাকার এক ব্যাংক কর্মকর্তাও আরেকটু সচ্ছলতার আশায় অনলাইনে বিনিয়োগ করেছিলো। ৫ থেকে ১০ হাজার টাকা নয়; ১০ দিনের ব্যবধানে বিনিয়োগ করেছিলো ১ কোটি ১০ লাখ টাকা। সেই টাকা নিয়ে চম্পট দিয়েছে প্রতারকরা।
গত ২১ মে লালবাগ থানায় অজ্ঞাত ওই প্রতারকদের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী ওই ব্যাংক কর্মকর্তা। তার ভাষ্য, চাকরির পাশাপাশি বাড়তি আয়ের আশায় কথিত ‘আপওয়ার্ক ফ্রন্টডেস্ক-২০২৩’ -এ গত বছরের ডিসেম্বরে কাজ শুরু করেছিলেন। শুরুর দিকে কয়েক দিন ওই প্ল্যাটফর্ম থেকে কয়েক হাজার টাকা ‘আয়’ও করেন। একপর্যায়ে তাকে কথিত আপওয়ার্কের অংশীদার হওয়ার প্রলোভন দেখানো হয়। সেই ফাঁদে পা দিয়ে তিনি পরিবারের সদস্যদের কাছ থেকে ও ব্যাংক থেকে ঋণ নিয়ে এক কোটি টাকা ওই প্ল্যাটফর্মের কথিত পরিচালকদের দেওয়া ব্যাংক হিসাবে জমা দেন। পরে অংশীদার হওয়ার কাগজ পেয়ে দেখেন সেটি ভুয়া। প্রতারকদের মুঠোফোন বন্ধ।
বিপুল অঙ্কের টাকা খুইয়ে চরম হতাশ হয়ে পড়েন ওই ব্যাংক কর্মকর্তা। কয়েক দিন ঘরবন্দী হয়ে থাকেন। স্ত্রী, মা–বাবাসহ আত্মীয়স্বজন তার পাশে দাঁড়ান। আবার স্বাভাবিক জীবন শুরু করেন। মামলা করেন প্রতারকদের বিরুদ্ধে।
এ বিষয়ে ব্যাংক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘জীবনে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। অনলাইনের কোনো প্ল্যাটফর্মে আগে কখনো কাজ করিনি। পরে হোয়াটসঅ্যাপের একটি বার্তা পেয়ে কাজ শুরু করি। ডিজিটাল প্রতারকদের ফাঁদে পড়ে নিজের সঞ্চিত অর্থ ও ধারদেনা করে আমি এক কোটি টাকার বেশি বিনিয়োগ করে প্রতারিত হয়েছি। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)