বান্দরবানে পাহাড় কেটে সাবাড় করছে যুবলীগ নেতা
বান্দরবানের থানচি উপজেলার ৩টি স্থান থেকে অবৈধভাবে পাহাড় কেটে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের মাটি ভরাট করা হচ্ছে। এই অভিযোগ থানচি উপজেলা যুবলীগের সহসভাপতি ও মাটি সরবরাহকারী উপঠিকাদার শৈক্যচিং মারমার বিরুদ্ধে।
উপজেলা যুবলীগের সহসভাপতি শৈক্যচিং মারমা বলেছে, ‘আমি পাহাড় কাটার জন্য আবেদন করেছি, কিন্তু অনুমোদন পাইনি।’
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ মে গভীর রাত থেকে মাটি কেটে স্টেডিয়ামে ভরাটের কাজ চলছে। প্রতিদিন রাতের বেলা মাটি কাটলেও উপজেলা সদরের তিনটি স্থান থেকে পাহাড় কেটে ট্রাকে মাটি পরিবহন করা হচ্ছে। এই বিষয়ে প্রশাসনের নিরব ভূমিকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। পাহাড় কাটার ফলে পাহাড়ের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।
নতুন বাস স্টেশনের পাহাড় কাটার স্থানের ভূমির মালিক হিউম্যানেটারিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মংমংসিং মারমা বলেছে, ‘আমি কাউকে মাটি কাটতে অনুমতি দেইনি, আর বিষয়টি আমি জানিও না।’
মাটি টানার কাজে নিয়োজিত ট্রাক চালক আরিফুল ইসলাম বলেন, যুবলীগ নেতা শৈক্যচিং মারমা আমাদের বলছেন সবাইকে ম্যানেজ করেছি, তোমাদের কোনো ভয় নাই, তাই পাহাড় কেটে মাটি নিচ্ছি।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।