সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

বাজেট পাসের আগেই নিয়ম বদল, শত শত প্রবাসীর স্বর্ণ জব্দ

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ১০ জুন, ২০২৩, রাত ১২:৩৩
বাজেট পাসের আগেই নিয়ম বদল, শত শত প্রবাসীর স্বর্ণ জব্দ
নিজস্ব প্রতিবেদক:
সৌদি প্রবাসী আব্দুল মোমেন দুটি সোনার বার নিয়ে গত ৩১ মে সৌদি আরব থেকে ফ্লাইটে ওঠেন। দুবাইয়ে ট্রানজিট হয়ে ১ জুন রাতে দেশে আসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর কাস্টমস জোনে দুটি বারের শুল্ক দিতে গেলেন প্রবাসী আব্দুল মোমেন। কাস্টমস তার ১টি সোনার বার জব্দ করে, আরেকটির জন্য ৪০ হাজার টাকা শুল্ক রাখেন। এ ঘটনায় মাথায় আকাশ ভেঙে পড়ে আব্দুল মোমেনের। কাস্টমস থেকে তাকে বলা হয়, ১ জুন দুপুরে প্রস্তাবিত বাজেটে দুটি সোনার বার আনার নিয়ম বাতিল করা হয়েছে। এখন থেকে একজন যাত্রী ১১৭ গ্রামের বেশি সোনার বার আনতে পারবেন না।
সৌদি প্রবাসী আব্দুল মোমেন যখন ফ্লাইটে ওঠেন- সে সময়ও ব্যাগেজ রুলস অনুযায়ী, ৪০ হাজার টাকা শুল্ক দিয়ে ২৩৪ গ্রাম পর্যন্ত স্বর্ণের বার আনা যায়। পূর্ব ঘোষণা ছাড়া হুট করেই ব্যাগেজ রুলস বদলে যাওয়ায় আব্দুল মোমেনের মতো শত শত প্রবাসী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
প্রবাসীদের সোনার বার আনার সুযোগ কমানো হয়েছে এবারের বাজেটে। ১ জুন বিকাল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল নতুন অর্থবছরের (২০২৩-২৪) জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, ‘যাত্রী (অপর্যটক) ব্যাগেজ (আমদানি) বিধিমালা ২০১৬’ অনুযায়ী একজন যাত্রী বিদেশ থেকে ২৩৪ গ্রাম ওজনের স্বর্ণবার ৪০ হাজার টাকা শুল্ক দিয়ে আনতে পারতেন। এ সুবিধা কমিয়ে ১১৭ গ্রাম ওজনের স্বর্ণবার আনার বিধান করা যায়। অতিরিক্ত যেকোনও পরিমাণ স্বর্ণবার বা রৌপ্যবার আনলে তা বাজেয়াপ্ত হবে। আর ১১৭ গ্রাম সোনার বারের জন্য শুল্ক করা হয়েছে ৪০ হাজার টাকা, যা আগে ছিলও ২০ হাজার টাকা।
কাস্টমস সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাধারণত প্রস্তাবিত বাজেটের বিভিন্ন সিদ্ধান্ত বাজেট পাস হওয়ার পর কার্যকর হয়। কিন্তু কাস্টমস ও ভ্যাট সংক্রান্ত বিষয়গুলো সংসদে বাজেট পেশ হওয়ার সঙ্গে সঙ্গে কার্যকর হওয়ার রেওয়াজ দীর্ঘদিনের। ‘যাত্রী ব্যাগেজ রুলস’ জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট বিভাগের অধীনে প্রণয়ন হওয়ায় বাজেট অধিবেশন থেকেই তা কার্যকর করা হয়েছে।
এদিকে কাস্টমস কর্তৃপক্ষ সোনার বার জব্দ করায় দিশেহারা প্রবাসীরা। তারা প্রতিদিনই কাস্টমস হাউসে আসছেন। সোনার বার ফেরত পেতে যোগাযোগ করছেন ঢাকা কাস্টমস হাউসে। ১ থেকে ৩ জুন পর্যন্ত নতুন নিয়মে কতজন প্রবাসীর দুটি করে সোনার বারের একটি জব্দ করা হয়েছে, তার সঠিক পরিসংখ্যান জানায়নি ঢাকা কাস্টম হাউস। এ বিষয়ে জানতে ঢাকা কাস্টমস হাউসের উপকমিশনার (প্রিভেন্টিভ) সৈয়দ মুকাদ্দেস হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন। তবে তিনি কাস্টমসের বিচার শাখায় যোগাযোগের পরামর্শ দেন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ১৬ ঘণ্টা আগে ৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প… ১৬ ঘণ্টা আগে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ১৬ ঘণ্টা আগে ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ১৬ ঘণ্টা আগে টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা ১৬ ঘণ্টা আগে এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি … ১৬ ঘণ্টা আগে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১৬ ঘণ্টা আগে গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্… ১৬ ঘণ্টা আগে সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা ১৬ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন ১৬ ঘণ্টা আগে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে ১৬ ঘণ্টা আগে ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ১৮ ঘণ্টা আগে