ঢাকাসহ কয়েক জেলায় স্বস্তির বৃষ্টি
, ১৯ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১০ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ০৯ জুন, ২০২৩ খ্রি:, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
তাপমাত্রা চরমে। গরমে নাভিশ্বাস। বিদ্যুতের লোডশেডিংয়ে ত্রাহি ত্রাহি অবস্থা। প্রায় দুই সপ্তাহের এই চরম পরিস্থিতির মধ্যে শান্তির আভাস পেল রাজধানী ঢাকাসহ কয়েক জেলার মানুষ। গতকাল ইয়াওমুুল খামীস (বৃহস্পতিবার) ও আগেরদিন বুধবার বিকেলে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, চাপাইনবাবগঞ্জ, দিনাজপুরসহ কয়েক জেলায় বৃষ্টিপাত হয়েছে। কোথাও পাঁচ মিনিট। কোথাও আধঘণ্টা। আপাতত এতেই সন্তুষ্ট ওইসব এলাকার মানুষ। কারণ, ওই বৃষ্টিতেই গরমে পরম শান্তির আভাস পেয়েছেন তারা।
দুপুরের পরই রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন হতে থাকে। কমতে থাকে তাপমাত্রা। অবশেষে দুপুরের দিকে রাজধানীর অনেক এলাকায় বৃষ্টি হয়। বৃষ্টির দেখা পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়দের মধ্যে খুশির আমেজ ফিরে আসে।
গতকাল দুপুর আড়াইটার পর নারায়ণগঞ্জের রূপগঞ্জের আকাশে কালো মেঘের পর শুরু হয় বৃষ্টি। বৃষ্টিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা বলেছেন, প্রচ- গরম ও লোডশেডিংয়ে এই বৃষ্টির জন্য সবাই চাতক পাখির মতো তাকিয়ে ছিল। মুষলধারে না হলেও এই বৃষ্টি জনজীবনে খানিকটা স্বস্তি আনবে।
চাপাইনবাবগঞ্জে ুপুর ৩টার দিকে মাঝারি ধরনের বৃষ্টি হয়। ১৫ মিনিটের বৃষ্টিতে স্থানীয়দের মধ্যে স্বস্তির আবেশ ফিরে আসে। দীর্ঘদিনের গরমের পর সামান্য বৃষ্টিকেই তারা পরম পাওয়া মনে করেন।
দেশের অন্যান্য অঞ্চলের মতো গত কয়েকদিন গরমে বিপর্যস্ত হয়ে পড়ে দিনাজপুরের জনজীবন। সঙ্গে লোডশেডিং দুর্ভোগের মাত্রা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। অবশেষে বৃষ্টির দেখা মিলেছে এই জেলায়ও। দুপুরের দিকে প্রায় ১৭ মিনিট ধরে বৃষ্টি হয়েছে জেলার কিছু কিছু এলাকায়। এতে স্বস্তি বোধ করছে মানুষ। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জেলায় প্রায় ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টির পরিমাণ বেশি হলে স্বস্তির মাত্রা আরো বাড়তো বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে, চলমান দাবদাহের মধ্যে আজ বৃহস্পতিবার দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে দিয়েছে বৃষ্টির পূর্বাভাসও। বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল সন্ধ্যায় আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়, উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইব্রিডদের মূল্যায়নে ক্ষোভ বঞ্চিতদের
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী ব্যাংক ‘ইসলাম’ নয়, মির্জা ফখরুল ইসলামও ‘ইসলাম’ নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদে বেতন পাননি ৬ লাখ শিক্ষক-কর্মচারী, সংসদে ক্ষোভ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ ২০২টি দেশে পণ্য রপ্তানি করেছে -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে খোলা চিঠি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












