বাজার স্থিতিশীল রাখতে ৫ কোম্পানির আধিপত্য রুখতে হবে
, ২৭ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ তাসি’, ১৩৯১ শামসী সন , ০৯ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ২৫ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
এবার পবিত্র রমাদ্বান শরীফ শুরুর প্রায় দুই মাস আগেই বেড়ে গেছে সয়াবিন তেলের দাম। রাজধানীর খুচরা বাজারে লিটারে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৭৩ টাকায়। বিক্রেতারা বলছেন, রমাদ্বান শরীফের আগে কৃত্রিম সংকট তৈরি করে দাম আরেক দফা বাড়াতে পারেন মিল মালিকরা। তবে, আমদানিকারকদের দাবি, রমাদ্বান শরীফের জন্য পর্যাপ্ত পরিমাণ তেলের সরবরাহ রয়েছে। সয়াবিন তেলের বাজার স্থিতিশীল রাখতে বড় পাঁচটি কোম্পানির আধিপত্য রুখতে হবে বলে মত বাজার বিশ্লেষকদের।
প্রতি বছর রমাদ্বান শরীফকে ঘিরে ছোলা ও চিনির মতো সয়াবিন তেলের দাম বৃদ্ধির আশঙ্কায় থাকেন ভোক্তারা। এবারও তাই হয়েছে। প্রায় দেড় মাস বাকি থাকতেই লিটারে পাঁচ টাকা বাড়িয়েছেন মিল মালিকরা। বিক্রেতাদের শঙ্কা, পুরানো সেই স্টাইলে রমজানের আগে আরেক দফা দাম বাড়ানোর তৎপরতা চালাতে পারে প্রতিষ্ঠানগুলো।
খুচরা ব্যবসায়ীরা বলছেন, রমজানকে সামনে রেখে ১৫ থেকে ২০ দিন আগেই ক্রাইসিস দেখানো হয়। এই সুযোগে তারা দাম বৃদ্ধি করেন। ভোক্তা অধিদপ্তর ও গণমাধ্যম আসতে কিছুদিন সময় লাগে। আর এই সময়ে তারা হাজার হাজার কোটি টাকা লাভ করে নিয়ে যায়।
পাইকারী ব্যবসায়ীরা জানান, দাম বাড়তি থাকলেও সরবরাহ লাইন ঠিকঠাক আছে। বাজার এখন স্বাভাবিক। সব মিলে ডেলিভারিও ক্লিয়ার আছে। একই দাবি আমদানিকারকদেরও। তারা বলেন, সবারই মাল স্টক আছে। সংকটের কোনো কারণ নেই।
সারাদেশে ভোজ্য তেলের চাহিদা ২১ লাখ টন। আর রোজায় চাহিদা ৪ লাখ টনের মতো। যার ৯০ শতাংশই আমদানি করে কয়েকটি শিল্প গ্রুপ। বিশ্লেষকরা বলছেন, ৮০ শতাংশ সয়াবিন তেল দুটি কোম্পানি এবং ২০ শতাংশ তিনটি কোম্পানির হাতে। বাজারে মনোপলি সিস্টেম চালু থাকলে কারসাজির দরকার হয় না।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এইচ এম শফিকুজ্জামান জানান, তেল আমদানি, মজুদ ও সরবরাহের তাৎক্ষণিক তথ্য পেতে ট্রেকিং সফটওয়্যারের ব্যবহার শুরু করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের রিজার্ভ বাড়ল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকা মেডিকেল সংলগ্ন ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের নাম পরিবর্তন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন সিআইডি প্রধান হলেন মুহম্মদ মোশাররফ হুসাইন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টেকনাফে দিনদুপুরে অস্ত্রের মুখে বাড়ি থেকে চিকিৎসক অপহরণ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীতে নিম্নাঞ্চল প্লাবিত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক থেকে এসপি পর্যন্ত ২১ কর্মকর্তাকে বদলি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)