বাখমুত দখল নিয়ে রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি দাবি
, ২৩শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৭ তাসি, ১৩৯০ শামসী সন , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০২ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পূর্বাঞ্চলীয় বাখমুত শহরের কাছে ক্রাসনা হোরা নামের একটি শহর দখল নিয়ে রাশিয়া ও ইউক্রেন পাল্টাপাল্টি দাবি করেছে। সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রুশ সেনাবাহিনী শহরটির দখল নিয়েছে। তবে ইউক্রেন রাশিয়ার এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, শহরটি দখলে নেওয়ার দাবি সত্য নয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দৈনিক ব্রিফিংয়ে বলা হয়েছে, ডনেস্ক অভিমূখে রাশিয়ার স্বেচ্ছাসেবী সেনারা রকেট ও কামানের সহযোগিতায় ক্রাসনা হোরা বসতি দখল করা হয়েছে।
এর আগে রুশ ভাড়াটে যোদ্ধা গোষ্ঠী ওয়াগনার দাবি করেছিল বাখমুতের উত্তরে অবস্থিত ছোট গ্রামটির দখল নিয়েছে তারা। একই সঙ্গে ডনেস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই জোরদার হয়েছে।
কয়েক দিন ধরে মস্কো দাবি করে আসছে, রুশ সেনারা বাখমুত শহর ঘিরে ফেলার লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছে। উত্তর-দক্ষিণ থেকে বাখমুতে যাওয়ার প্রধান সড়কের পাশে ক্রাসনা হোরার অবস্থিত। গত মাসের রাশিয়ার দখলকৃত সোলেদার শহরের নিম্ন দিকে এটির অবস্থান।
ইউক্রেনীয় সেনারা গত কয়েক দিন ধরে ক্রাসনা হোরা ঘিরে তুমুল লড়াইয়ের কথা বলে আসছিল। সোমবার রাশিয়া এলাকাটি দখলের দাবি করার পর তা প্রত্যাখ্যান করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। পূর্বাঞ্চলীয় সামরিক শাখার মুখপাত্র সেরহি চেরেভাটি বলেছে, রাশিয়ার দাবি সত্য নয়। সেখানে এখনও লড়াই চলছে। আমরা তা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছি।
সে আরও বলেছে, বাখমুত রুশ আক্রমণের প্রধান লক্ষ্যবস্তু। বাখমুত সেক্টরে শত্রুরা ৮৫টি হামলা চালিয়েছে। বাখমুতের রুটে হামলার সক্ষমতা রয়েছে রুশ সেনাদের। তবে আমাদের অস্ত্র, খাদ্য, সরঞ্জাম ও চিকিৎসা সরবরাহ ও আহতদের সরিয়ে নেওয়ার সক্ষমতা রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যোদ্ধাদের আক্রমণে পুড়ে অঙ্গার দখলদারদের সামরিক যান
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সঙ্গে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনি হুথিরাও
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লোহিত সাগরে দখলদার ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুথিদের
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেল আবিবের আকাশে শোনা যাচ্ছে ইরানি জাতির গর্জন -আহমাদিয়ান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দক্ষিণ লেবাননে হামলা বন্ধ করুক ইসরায়েল, নইলে ধ্বংসাত্মক জবাব’
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের দুটি সামরিক ঘাঁটিতে ‘অপারেশন নাসর’ শুরু -আইআরজিসি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে বহু ভবন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলের রাসায়নিক প্ল্যান্টে বিপ্লবী গার্ডের হামলা
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলের রাসায়নিক প্ল্যান্টে বিপ্লবী গার্ডের হামলা
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসীদের ধ্বংসে উচ্চ-ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটানোর প্রস্তুতি দৃশ্য।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হিজবুল্লাহ না থাকলে সন্ত্রাসী ইসরায়েল বৈরুতে পৌঁছে যেতো’
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)