বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র
, ১৯ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ ছামিন, ১৩৯২ শামসী সন , ২০ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৬ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
পানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি। অথচ দূষিত পানি পান করে টাইফয়েড, কলেরা, ডায়রিয়া, হেপাটাইটিসসহ নানা পানিবাহিত রোগের ভুগছে সাধারণ মানুষ। এদিকে পরীক্ষাগারের ভেতরে বিশুদ্ধ পানি নির্ণয়ে কেনা লাখ লাখ টাকার যন্ত্রপাতি অলস পড়ে থেকে নষ্ট হচ্ছে।
ঠাকুরগাঁও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আবদুল মালেক বলেন, ‘পরীক্ষাগারটি কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবলের অভাবে চালু করা যাচ্ছে না। বিভিন্ন সময়ে ল্যাবের যন্ত্রপাতি এলে তা গ্রহণ করে অফিসের ভেতরে রাখা হয়। আর চুরি হওয়ার আশঙ্কায় জেলা জনস্বাস্থ্য অফিসে রাখা হয়েছে এয়ারকন্ডিশন, কম্পিউটার ও ফটোকপি মেশিন।’
পানি পরীক্ষার জন্য বরাদ্দকৃত যন্ত্রপাতি পকেটবন্দী রয়েছে। দিন দিন সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
ল্যাবের পাশের বাসিন্দা হাফিজুল ইসলাম জানান, গত চার-পাঁচ বছর দেখছি ভবনটি এভাবে পড়ে আছে। বিভিন্ন সময়ে এ ল্যাবের জন্য মালামাল এলেও সেগুলো দীর্ঘদিন ফেলে রাখায় তা নষ্ট হওয়ার উপক্রম হচ্ছে।
পানির গুণগত মান পরীক্ষায় ল্যাব চালুর প্রসঙ্গে সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের সহকারী প্রকৌশলী আফাজ উদ্দিন বলেন,‘ল্যাব চালুর বিষয়টি উচ্চপর্যায়ে আলোচনায় রয়েছে। তবে কবে নাগাদ এটি চালু হবে, তা এখনই বলা যাচ্ছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)