বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু অক্টোবরে
, ১৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ রবি, ১৩৯৪ শামসী সন , ২৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১০ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে প্রথম দফার আলোচনা আগামী অক্টোবরের শেষ দিকে ঢাকায় শুরু হতে যাচ্ছে। এ লক্ষ্যে মালয়েশিয়ার একটি প্রতিনিধিদল ঢাকায় সফর করবেন। গতকাল বৃহস্পতিবার মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে এফটিএ সইয়ের জন্য ২০২৭ সালের ডিসেম্বরকে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী মাসের প্রথম দফার আলোচনা চুক্তি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।
মালয়েশিয়ায় হালাল পণ্যের বাজার প্রসঙ্গে হাইকমিশনার বলেন, বাংলাদেশের বেশকিছু পণ্যকে মালয়েশিয়ার হালাল কর্তৃপক্ষ জাকিম হালাল সনদ দিয়েছে। বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশনকে হালাল সনদ দেওয়ার স্বীকৃতি দিয়েছে। তবে স্বীকৃতিই যথেষ্ট নয়। ইসলামী ফাউন্ডেশনকে কারিগরি দক্ষতা অর্জন করতে হবে।
গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের সময় দুই দেশের নেতারা এফটিএ নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হন। যৌথ বিবৃতিতে ২০২৭ সালের মধ্যে একটি ব্যাপক ও ভবিষ্যৎমুখী এফটিএ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়।
মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ড. রশিদি সাইদও এদিন জানিয়েছেন, এমবিএফটিএর প্রথম দফার আলোচনা অক্টোবরের শেষ দিকে ঢাকায় হবে। আলোচনায় দুই দেশ বাজারসুবিধা ও ব্যবসার সুযোগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করবে।
বর্তমানে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য থাকলেও দেশ দুটির মধ্যে পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় এফটিএ নেই। ফলে দুই দেশের ব্যবসায়ীরা এফটিএর আওতায় পাওয়া বিশেষ বাজারসুবিধা, শুল্ক ছাড় ও বাণিজ্য সহজীকরণের সুবিধা পাচ্ছেন না।
মালয়েশিয়ার সরকারি বাণিজ্য উন্নয়ন সংস্থার মতে, এফটিএর মাধ্যমে অংশীদার দেশগুলো পরস্পরের বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার পায়। এর আওতায় শুল্ক সুবিধার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, সেবা, বাণিজ্য সহজীকরণ ও অর্থনৈতিক সহযোগিতার সুযোগ বাড়ানো যায়।
বিশেষ করে মালয়েশিয়ার বাজারে তৈরি পোশাক, চামড়া ও পাদুকা, খাদ্য, কৃষিপণ্য ও অন্যান্য পণ্যের রপ্তানি বাড়াতে এফটিএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে মালয়েশিয়া থেকে আমদানি করা জ্বালানি, যন্ত্রপাতি, লোহা ও ইস্পাতসহ শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল ও পণ্যের বাণিজ্য কাঠামোও এফটিএর মাধ্যমে আরও সুসংগঠিত করা সম্ভব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫১তম বিসিএসে নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দ্বিমুখী চাপে পোশাক শিল্প -জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া জব্দ, আটক ২
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আজাদ জম্মু-কাশ্মীরের নতুন প্রেসিডেন্ট নাজিব
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিশোর গ্যাং অভিযোগে কুমিল্লায় একরাতে আটক ৬২৪
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাকে হত্যার পর কুপিয়ে বাবাকেও আহত, অভিযুক্ত ছেলে আটক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে -শিক্ষামন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আ. লীগকে রাজনীতিতে ফেরাতে জামাত অপচেষ্টা চালাচ্ছে -রাশেদ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)