বাংলাদেশ-মালয়েশিয়ার সম্পর্কের নতুন মাইলফলক, ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা গভীর ও শক্তিশালী করতে দুই দেশ একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহম্মদ মনজুরুল করিম খান চৌধুরী মঙ্গলবার (১৪ জুলাই) দেশটির একটি সংবাদ মাধ্যমে জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সংক্ষিপ্ত সফরটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।।
, ২৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৫ জুলাই, ২০২৬ খ্রি:, ৩১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের পরিধি বাড়াতে ২০২৭ সালের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের আলোচনা দ্রুত শেষ করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ।
হাইকমিশনার জানান, বর্তমানে মালয়েশিয়ার বাজারে বাংলাদেশি পণ্য রফতানিতে প্রায় ৩২ শতাংশ শুল্ক দিতে হচ্ছে, যা চুক্তিটি সম্পন্ন হলে উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে এবং বাণিজ্য প্রসারে বড় ভূমিকা রাখবে। এ লক্ষ্যে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, টেলিযোগাযোগ, সড়ক ও সেতু, উন্নত উৎপাদন ব্যবস্থা এবং ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ করতে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে, বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে উৎপাদিত পণ্য পরবর্তীতে দক্ষিণ-পূর্ব এশিয়ার (আসিয়ান) বাজারে রফতানি করার একটি বড় সুযোগ রয়েছে।
সর্বশেষ ২০২৫ সালের তথ্য অনুযায়ী, বৈশ্বিকভাবে মালয়েশিয়ার ২৮তম বৃহত্তম বাণিজ্য অংশীদার বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ায় ভারতের পরেই এটি মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার ও আমদানির উৎস। গত বছরে দুই দেশের মোট বাণিজ্য ছিল ১২ দশমিক ১৮ বিলিয়ন রিঙ্গিত (প্রায় ২ দশমিক ৮৪ বিলিয়ন মার্কিন ডলার), যার মধ্যে মালয়েশিয়ার পেট্রোলিয়াম পণ্যসহ অন্যান্য রফতানি ছিল ১০ দশমিক ০৮ বিলিয়ন রিঙ্গিত এবং বাংলাদেশের তৈরি পোশাক ও পাদুকা রফতানি ছিল ২ দশমিক ১০ বিলিয়ন রিঙ্গিত।
বাণিজ্য সম্পর্কের এই দৃঢ় অবস্থানের পাশাপাশি আঞ্চলিক সহযোগিতার পরিধি বাড়াতে বাংলাদেশ আসিয়ানের ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছে এবং এই লক্ষ্য অর্জনে মালয়েশিয়ার জোরালো সমর্থন প্রত্যাশা করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে কী বললেন আহমাদিনেজাদ
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত তাঁতিদের সরকারি সহায়তা দেয়া হবে: পাট প্রতিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দক্ষিণ লেবাননে ইসরাইলি যুদ্ধাপরাধ তদন্তের আহ্বান অ্যামনেস্টির
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে ৬ দফা নিয়ে সচিবালয়ে প্রতিনিধিদল
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নদীতে জালে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অবশেষে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পদার্থবিজ্ঞানে ভুল প্রশ্ন: সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শেরপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ২৯
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ ছফর শরীফ উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ফার্মের মুরগি’- স্লোগানে দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলন
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিক্ষার্থীদের অবরোধে রাজধানীজুড়ে তীব্র যানজট
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৭ জেলায় আশ্রয়কেন্দ্রে ১০ হাজারের বেশি মানুষ
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)