বাংলাদেশ ব্যাংকের ‘খেয়ালিপনায়’ ডলারের বাজার নিয়ন্ত্রণহীন
নিয়ন্ত্রণহীন ডলার বাজারে ব্যাপক হযবরল দশা বিরাজ করছে। ডলারের রেট বাজারভিত্তিক ইস্যুতে রীতিমতো লুকোচুরি খেলছে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা)। বাজারে ডলারের চার ধরনের ব্যাংক ঘোষিত রেটের পাশাপাশি এবং মৌখিক রেটও রয়েছে। আবার মানি চেঞ্জার্সগুলোর জন্য পৃথক রেট বেঁধে দিয়ে সেটা কম-বেশি করার মাধ্যমে বাজারভিত্তিক দেখানোর অলিখিত নির্দেশনাও দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ভিন্ন ধরনের রেটকে বাজারভিত্তিক দাবি করছে কেন্দ্রীয় ব্যাংক। আবার ব্যাংকে রেমিট্যান্স কেনার দর তুলে দিয়ে মানি চেঞ্জার্সগুলোকে দর বেঁধে দেওয়ায় হুন্ডিওয়ালারা বাড়তি সুবিধা পাবে বলে দাবি অর্থনীতিবিদদের।
বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার আন্তব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারের দাম নির্ধারণ করেছে ১১১ টাকা। বুধবারও ছিল ১১০ টাকা ৫০ পয়সা। এ নিয়ে চলতি অর্থবছরে ষষ্ঠবারের মতো ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হলো। জুলাইয়ে ডলারের দাম ছিল ১০৮ টাকা ৭০ পয়সা এবং এক বছর আগে গত নভেম্বরে ছিল ১০১ টাকা ৩৮ পয়সা।
পিআরআই নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, ডলারের দাম নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত নীতিমালা ও প্রশাসনিক পদক্ষেপ কোনোভাবেই কাজ করছে না। ডলারের ভিন্ন রেট রয়েছে। এটাকে বাজারভিত্তিক বলাটা বাংলাদেশ ব্যাংকের খেয়ালিপনা। বেঁধে দেওয়ার রেটকে কোনোভাবে বাজারভিত্তিক বলা যায় না। আর বাজারের ভিন্ন ভিন্ন রেট থাকায় হুন্ডিওয়ালাদের নতুন সুযোগ হচ্ছে।
রাজধানীর মতিঝিল, দিলকুশা ও মালিবাগ ঘুরে দেখা গেছে, ডলারের ঘোষিত কেনার রেট ১১২ টাকা ৫০ পয়সা এবং বেচার রেট ১১৪ টাকা। কিন্তু এই রেটে ডলার মিলছে না। ডলার-খরা থাকায় বিক্রয়কর্মীরা অলস সময় পার করছেন।
এ বিষয়ে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব সেখ হেলাল সিকদার বলেন, ডলার লেনদেনের ১১২ টাকা ৫০ পয়সা এবং ১১৪ টাকায় ডলার মেলে না। এতে ব্যবসা করা কঠিন। তবে অবৈধরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেন, ডলারের সংকট নিরসনে বাংলাদেশ ব্যাংক একের পর এক পদক্ষেপ নিচ্ছে। বর্তমানে ডলারের যে ভিন্ন ভিন্ন রেট, তা বাজারভিত্তিক।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।