ঠাঁই নাই কেরানীগঞ্জ কারাগারে, পাঠানো হচ্ছে কাশিমপুরে
২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও কনস্টেবল আমিরুলকে পিটিয়ে হত্যার পর দেশের রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। ওই দিনের পর সহিংসতা, পুলিশের ওপর হামলা ও হত্যা মামলাসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এখন পর্যন্ত মোট ৫৪টি মামলা দায়ের করা হয়েছে।
এসব মামলায় দলটির শত শত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। যার প্রভাব পড়েছে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে। ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দি থাকায় হিমশিম খাচ্ছে কারা কর্তৃপক্ষ। চাপ সামাল দিতে অনেক বন্দিকে গাজীপুরে অবস্থিত কাশিমপুর কারাগারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, কারাগারটির ধারণক্ষমতা প্রায় সাড়ে ৪ হাজার। কিন্তু বর্তমানে সেখানে আছেন ১১ হাজারের বেশি বন্দি। গত এক সপ্তাহে কারাগারটিতে ২ হাজার ৮২৯ জন বন্দি প্রবেশ করেছে। এদের অধিকাংশ বিভিন্ন রাজনৈতিক মামলার আসামি।
জানা গেছে, অতিরিক্ত বন্দিদের চাপে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে কারা কর্তৃপক্ষকে। প্রতিদিন নতুন করে কয়েকশ বন্দিকে কারাগারটিতে পাঠানো হচ্ছে। ফলে সেখানে গাদাগাদি অবস্থা বিরাজ করছে। এতে পরিস্থিতি সামাল দিতে একদিকে যেমন কারা কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে তেমনি নানা সমস্যা পড়ছেন বন্দিরাও। প্রতিটি ওয়ার্ডে বন্দিদের চাপ বেশি থাকায় খাওয়া, ঘুম ও চলাফেরা করতে সমস্যা হচ্ছে তাদের।
আরও জানা গেছে, গত দুই সপ্তাহে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো বন্দিদের মধ্যে বেশিরভাগই বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য। কেউ গ্রেপ্তার হয়েছেন সহিংসতার মামলায়, আবার কেউ গ্রেপ্তার হয়েছেন পুলিশের ওপর হামলার মামলাসহ বিভিন্ন মামলায়। বন্দিদের মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা।
এ বিষয়ে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার সুভাষ কুমার বলেছে, ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দি ধারণক্ষমতা ৪ হাজার ৫৯০ জন। বর্তমানে ১১ হাজার ৩১৫ জন সেখানে অবস্থান করছেন। সম্প্রতি কারাগারে ২ হাজার ৮২৯ জন বন্দি প্রবেশ করেছে। আমরা কিছু বন্দিকে কাশিমপুরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। তালিকা করে তাদের পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।