বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য ১০০ কোটি ডলার ছাড়িয়েছে
, ২৫ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৮ তাসি’, ১৩৯২ শামসী সন , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১১ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ছাড়িয়ে গেছে ১০০ কোটি ডলার। এ কথা বলেছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান।
তিনি বলেছেন, বাংলাদেশে পাকিস্তানি বহু পণ্যের ব্যাপক চাহিদা আছে। সময়ের সঙ্গে সঙ্গে এই বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে বাংলাদেশি পণ্যের বিরাট বাজার আছে পাকিস্তানে। তা থেকে পাকিস্তান সুবিধা পেতে পারে। ভ্রাতৃত্বপূর্ণ দুই দেশের মধ্যে বাণিজ্য পুনঃপ্রতিষ্ঠা হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
হাইকমিশনার ইকবাল রোববার সন্ধ্যায় কাসুর এবং ফয়সালাবাদ সফর করেন। সেখানে ব্যবসায়িক সম্প্রদায়ের সাথে সাক্ষাত করেন তিনি। দুই দেশের মধ্যে ব্যবসা ও বাণিজ্যের গতি বৃদ্ধি করা নিয়ে তাদের সঙ্গে বিস্তৃত আলোচনা করেন। ওই সফরকে তিনি ফলপ্রসূ ও সুবিধাজনক বলে মন্তব্য করেন। উল্লেখ্য, গত মাসে হাইকমিশনার হিসেবে দায়িত্ব শুরু করেন ইকবাল হোসেন খান।
কমপক্ষে ১৫ বছর পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য পুনঃপ্রতিষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। বাংলাদেশে ব্যাপক চাহিদা আছে পাকিস্তানি সুতা, চিনি, চাল, তৈরি পোশাক, বিশেষ করে নারীদের পোশাক, ফল- বিশেষ করে আমের। অন্যদিকে পাকিস্তানে বাংলাদেশ রপ্তানি করে আনারস, পাট, ফার্মাসিউটিক্যাল পণ্য, গার্মেন্টস। এ প্রসঙ্গে হাইকমিশনার ইকবাল বলে, সহযোগিতা বাড়ানো এবং দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে সহযোগিতা বাড়াতে আকাশ হলো সীমানা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রীর সম্ভ্রমহরণ, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদা না দেয়ায় ১২শ’ কমলা গাছ কেটে দিলো বন কর্মকর্তা প্রীতম বড়ূয়া
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমিতে ‘অধিক কর’ আরোপ, থমকে গেছে জমি বিক্রি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌদি আরবের বিরুদ্ধে লোহিত সাগরে হুতিদের অবরোধের নিন্দা জানালো ঢাকা!
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দেয়ার পরিকল্পনা সরকারের -জ্বালানিমন্ত্রী
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দেয়ার পরিকল্পনা সরকারের -জ্বালানিমন্ত্রী
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এলডিসি বিলম্বিত, উত্তরণে টেকসই ও মসৃণ পথ খুঁজছে সরকার
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কয়েক হাজার কোটি টাকার পণ্য কনটেইনারের ভেতরেই নষ্ট
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)