বাংলাদেশে ঢুকে মারধর-নির্যাতন: রাখালদের মনে ‘বিএসএফ আতঙ্ক’
, ১০ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৩ মার্চ, ২০২৩ খ্রি:, ১৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
রাজশাহী সংবাদদাতা:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নাজিরপুর, খারিজাগাতি, খরচাকা, মোল্লাপাড়া, চকপাড়াসহ আশপাশের মানুষ সারাক্ষণ আতঙ্কে থাকেন। তাদের ভয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) নিয়ে। গ্রামবাসীর অভিযোগ, বিএসএফ সদস্যরা ভারতীয় সীমানা পেরিয়ে বাংলাদেশের মধ্যে প্রায়ই ঢুকে পড়ে। বাংলাদেশের সীমানার মধ্যে গরু-মহিষ চরালেও রাখালদের মারধর করেন।
মোল্লাপাড়ার বিপরীতে গত রোববার (২৬ ফেব্রুয়ারি) ভারতীয় সীমান্ত থেকে প্রায় ৩০০ মিটার বাংলাদেশের ভেতরে নির্মল চরে চলে আসে দুই বিএসএফ জওয়ান। সঙ্গে দুজন ভারতীয় নাগরিকও ছিলো। তারা মেরে এক রাখালের মাথা ফাটিয়ে দেয়। গুলি করতে রাইফেলও তাক করে। প্রাণ বাঁচাতে তখন রাখালেরা প্রতিরোধ করেন। কেড়ে নেন বিএসএফ জওয়ানদের দুটি রাইফেল। তারপর সেই রাইফেলের বাঁট দিয়েই আঘাত করে মাথা ফাটিয়ে দেন দুই জওয়ানের।
এই ঘটনায় বাংলাদেশের ৩ জন রাখালও আহত হন। সেদিন বিএসএফ জওয়ানেরা রাইফেল দুটি ফেলে পালিয়েছিলো। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) খরচাকা সীমান্ত ফাঁড়ির সদস্যরা তা উদ্ধার করেন। সন্ধ্যায় বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে অস্ত্র দুটি ফেরত দেওয়া হয়। নির্মল চরে সীমানা লঙ্ঘন করে বাংলাদেশে আসায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়। সেদিনের এই ঘটনার পর থেকে ভয়ে রাখালেরা এখন চরে গরু-মহিষ নিয়ে যেতে পারছেন না।
গত রোববার বিএসএফ জওয়ানদের মার খেয়ে মাথা ফেটেছে মোল্লাপাড়া গ্রামের ফিরোজ আহমেদের (২৬)। গত বুধবার দুপুরে তার বাড়ি গিয়ে দেখা গেল, ফিরোজের মাথায় সাতটি সেলাই। তিনি বলেন, ‘আমরা আমাদের জমিতেই মোষ চরাচ্ছিলাম। ইন্ডিয়ার বর্ডার থাইক্যা ৩০০ মিটার এপারেই। দেখছি, দুজন বিএসএফ আর দুজন ভারতের মাঠরাখাল আমাদের দিকে ধাওয়া করে চলে আসছে। মোষ লিয়্যা চলে যাবে ভেবে একটু পিছুও হটলাম। তারা দৌড়ে এসেই মার শুরু করলো। প্রায়ই ঘটায় এ ধরনের ঘটনা। বাংলাদেশের মধ্যে তাইড়া চলে আসে। গরু-মোষ ধইর্যা লেয়। এখুন তো আতঙ্কের মধ্যে আছি। মোষ লিয়্যা যাইতে পারছি ন্যা।’
ঘটনার সময় উপস্থিত ছিলেন এমদাদুল হক বাবু (৬৫)। তিনি বলেন, ‘বিএসএফ তো হাতিয়ার উঁচু কইর্যা ছিল। সাহস কইর্যা আমি আর জামাল নামের একজন যাইয়্যা দুই বিয়েসাহেবের (বিএসএফের) হাতিয়ার ধইর্যা মাটিতে চাইপ্যা ধরিছি। তারা আর তুলতে পারেনি। না হোলি তো গুলি কইর্যা দিত। তারপর পাছড়াপাছড়ি কইর্যা হাতিয়ার কাহিড়্যা নিনু।’
তিনি বলেন, ‘এর আগে তিন বার ৩ জনকে বিয়েসাহেব (বিএসএফ) অন্যায়ভাবে মেরেছে বাংলাদেশে ঢুকে। এবার ৭-৮ জন ছিনু বলে রক্ষা। প্রত্যেকবার ভারতের মাঠরাখাল খুদি আস্যা দেখখিয়ে দেয় যে, এই সব জমিন তাদের। খুদিই হচ্ছে শের! সে-ই মুনে করেন মোদি সাহেব! বাংলাদেশের জমিও দেখখ্যা দেয়। বিয়েসাহেব ঢুক্যা যায়, আমাধের তাইড়্যা বেড়ায়।’
বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ বলেন, ‘এখানে সীমান্তের সীমানা উন্মুক্ত। ইতোপূর্বেও এ রকম ছোটখাটো ঘটনা ঘটেছে। এটা ধারাবাহিকতা বলছি না, ভুল বোঝাবুঝিও হতে পারে। কারণ, এখানে কাঁটাতারের বেড়া নেই। অনেক সীমানা পিলারও ভরা মৌসুমে বালুচাপা পড়ে গেছে। সার্বিক পরিস্থিতি এখন আমার বিবেচনায় স্বাভাবিক আছে। ২৬ তারিখেরটি একটা বিচ্ছিন্ন ঘটনা। তারপরও এখন কয়েকদিন চরে মহিষ নিয়ে না যেতে আমরা রাখালদের পরামর্শ দিচ্ছি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












