সম্পাদকীয়
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা গবেষণার দিকে আগ্রহী না হয়ে বিসিএস পরীক্ষায় আগ্রহী হয় সব বাধা দূর করে জীবন-জীবিকা বান্ধব সমৃদ্ধ গবেষণার জন্য যথাযথ তৎপরতা ও প্রচেষ্টা একান্ত দরকার
, ২৩ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
শুধু পুঁথিগত শিক্ষাই নয়, বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, ‘শিক্ষা ও গবেষণায় আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বৈশ্বিক মান বজায় রাখতে পারছে কিনা? এমন একটি প্রশ্ন অনেকের আলোচনা ফুটে উঠেছে। দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে, একবিংশ শতাব্দীতে শিক্ষা, গবেষণা ও জ্ঞানের উৎকর্ষ অর্জনের ক্ষেত্রে বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান এখনো প্রত্যাশিত উচ্চতায় পৌঁছুতে পারেনি।’
গত ১২ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ট্রান্সফর্মিং হাইয়ার এডুকেশন ইন বাংলাদেশ : রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্সি’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, র্যাংকিংয়ের ক্ষেত্রে সাধারণত গবেষণা প্রকাশনা, সাইটেশন এবং উদ্ভাবন এই বিষয়গুলোকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। সেক্ষেত্রে আমাদের অবস্থান কোথায়? এ বিষয়গুলো নিয়ে আমাদের শিক্ষাবিদরা নিশ্চয়ই আরও চিন্তা-ভাবনা করবেন। শুধু পুঁথিগত শিক্ষাই নয় বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের টিকে থাকা কষ্টকর হয়ে পড়বে।
শিক্ষা কারিকুলাম ঢেলে সাজানোর প্রতি গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী বের হয়। উচ্চ শিক্ষা নিয়েও অনেককে বেকার থাকতে হয়। অর্থাৎ বেকারত্বের সংখ্যা উচ্চ শিক্ষিতদের মধ্যে বেশি। এর কারণ সম্পর্কে নানামত রয়েছে। তবে এ ব্যাপারে অনেকেই একমত, একাডেমিক শিক্ষা অর্জনের পাশাপাশি দক্ষতা অর্জন করতে না পারাই শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বেশির অন্যতম কারণ।
সরকারি হিসাবে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় ২৬ লাখেরও বেশি। তারা তাদের প্রত্যাশা অনুপাতে চাকরি পাচ্ছেন না। ফলে অনেকেই নিম্ন পদে চাকরি করতে বাধ্য হচ্ছেন। আবার শিল্পপ্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা বলছেন, তারা তাদের চাহিদা অনুপাতে দক্ষ কর্মী পাচ্ছেন না। এখানে ঘাটতি কোথায়?
সবচেয়ে বড় ঘাটতি হচ্ছে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সম্পর্ক স্থাপন হয়নি। শিল্পপ্রতিষ্ঠান ও সমাজের যা দরকার সেই বিষয়টি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে গুরুত্ব পায়নি। বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে বলা হয়ে থাকে একাডেমিক গবেষণা।
বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষার্থীদের গবেষণায় যুক্ত করতে হবে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় পিএইচডি শিক্ষার্থীর সংখ্যা অনেক কম। পোস্টডক তো নেই। বিশ্ববিদ্যালয়গুলোয় পিএইচডি এবং পোস্টডকের জন্য আলাদা বাজেট বরাদ্দ রাখা দরকার। গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ প্রতি বছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে। লক্ষ্যমাত্রা নির্ধারণ না করলে থিওরিটিক্যাল ফ্রেম ওয়ার্কের মধ্যে তো নিজে নিজে হবে না। নেতৃত্ব তৈরি এবং বিশ্বমানের শিক্ষা দেয়ার কাজটি বিশ্ববিদ্যালয়কে করতে হবে। বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিকীকরণের মাধ্যমে স্থানীয় রাজনীতি থেকে বের করে নিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ। দেশে কয়টি বিশ্ববিদ্যালয় গবেষণার সঙ্গে সম্পৃক্ত, বিশ্ব চ্যালেঞ্জগুলো বিশেষ করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলোকে কেন্দ্র করে বড় বড় বৈশ্বিক প্রকল্প রয়েছে, সেগুলোর দিকে মনোযোগ দিতে হবে।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আরেকটি বাধা হলো গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য ছোটখাট উপকরণ ক্রয় করার ক্ষেত্রেও নানারকম জটিলতা ও দীর্ঘসূত্রিতা। একারণেও অনেক শিক্ষক গবেষণা বিমুখ হচ্ছেন।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা কার্যক্রম পরিচালিত হয় মূলত স্নাতকোত্তর প্রোগ্রামকে ভিত্তি করে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে স্নাতকোত্তর পর্যায়ে গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য এখন পর্যন্ত উপযুক্ত করে গড়ে তুলতে পারিনি। এর পেছনে মূল কারণ আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতকোত্তর প্রোগ্রামে পর্যাপ্ত পরিমাণ ফেলোশিপের ব্যবস্থা না থাকা। যদি বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যাপ্ত পরিমাণ ফেলোশিপের ব্যবস্থা থাকত তাহলে আমাদের মেধাবী শিক্ষার্থীরা দেশের বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য হন্যে হয়ে চেষ্টা না করে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতেই স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে বেশি আগ্রহী হতো। বিষয়টি সত্যিই উদ্বেগজনক। যতদিন পর্যন্ত আমাদের মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির ব্যাপারে আগ্রহী করতে না পারবো ততদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্পন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। বিষয়টি আমরা যত দ্রুত উপলব্ধি করবো ততই সবার জন্য মঙ্গল।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত মহাসম্মানিত ১২ই ছফর শরীফ এবং সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বাআহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সমুদ্র অর্থনীতির সোনালী সম্ভাবনাকে কাজে লাগাতে হবে
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিশুর দেহে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্সের ভয়ানক উপস্থিতি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শীতের সবজি, গ্রীষ্মের ফল, ফসল এখন বর্ষায় অকল্পনীয় বাম্পার ফলন হয়
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! পাশাপাশি আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ উনার সম্মানিত আ’দাদ শরীফ। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তেরো হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাধারণ প্রসব প্রক্রিয়ায় সরকারের শুভবুদ্ধি তখন শুদ্ধ হবে যখন সিজার সিন্ডিকেটকে সরকার শক্ত হাতে নির্মূল করতে পারবে
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬০ হাজার কোটিতেও ঢুকছে বন্যার পানি বছরে ক্ষয়ক্ষতি প্রায় ২০ হাজার কোটি টাকা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্ষুদ্র ও কুটির শিল্পের রফতানির সম্ভাবনার সব বাধা দূর করে সোনালী সমৃদ্ধি এনে সর্বনাশা ঋণের খপ্পর থেকে দেশকে বাচাতে সরকারকে সক্রিয় হতে হবে।
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সব সরকারের আমলেই নেয়া পানিবদ্ধতা নিরসনের সব টাকা পানিতেই যায়।
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-ইন্দোনেশিয়ার হালাল পণ্যের বাণিজ্য সম্প্রসারণে সর্বোচ্চ সাড়া দিতে হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












