বাংলাদেশের নির্বাচন দেখে দুনিয়ার সবাই শিখবে -পররাষ্ট্রমন্ত্রী
, ১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৯ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৪ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আমি তাদের জানিয়েছি, বাংলাদেশে কোনো ভুয়া ভোট হবে না। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য শক্তিশালী নির্বাচন কমিশন কাজ করছে। এমন নির্বাচন করবে যা দেখে দুনিয়ার সবাই শিখবে।
বুধবার (২৭ ডিসেম্বর) রাতে সিলেট নগরের ধোপাদিঘীর পাড় এলাকার নিজ বাসভবনে ইইউ নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বৈঠক হয়।
প্রতিনিধি দলে ছিলেন ইইউর মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ রেবেকা কক্স ও মিডিয়া বিষয়ক বিশেষজ্ঞ চারলত শোউবিস। বৈঠকে প্রতিনিধিদল বিভিন্ন প্রশ্ন করেছে, সেগুলোর জবাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তবে ইইউ প্রতিনিধিদল নির্বাচন নিয়ে নিজেদের কোনো মতামত দেয়নি।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বললাম- আমরা যেহেতু ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি চাই, অনেক দেশ আমাদের টানাটানি করে। সেখানে আমাদের সমস্যা হয়। আমরা কারও লেজুড় হতে চাই না। আমরা একটা ইনডিপেনডেন্ট কান্ট্রি। আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার (নির্বাচন)।
অনেক বড় বড় দেশ বাংলাদেশে অনেক কিছু বিক্রি করতে চায় উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা শুধু আমাদের দেশের মানুষের মঙ্গল যেটা হবে, সেটা করি। তারা জোর করে জিনিস বিক্রি করতে চায়, আমরা কিনি না। সেজন্য তারা আমাদের ওপর কিছুটা অসন্তুষ্ট। তখন তারা বিভিন্ন রকম অজুহাত নিয়ে আসে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












