বাংলাদেশি ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা, ভবন থেকে পড়ে মারা গেল অভিযুক্ত ভারতীয়
ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে বাংলাদেশি এক ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার পর পালিয়ে যাওয়ার সময় ভবন থেকে পড়ে মারা গেছেন এক ব্যক্তি। রোববার (৬ সেপ্টেম্বর) রাজ্যের আনাকাপল্লী জেলার কাকিনাদা এলাকায় এই ঘটনা ঘটে।
, ২৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১০ রবি, ১৩৯৪ শামসী সন , ০৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৪ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
বাংলাদেশি ওই ছাত্রী মাত্র ১০ দিন আগে অচ্যুতাপুরমে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। তার পাশেই বেদুরুভাদার একটি বহুতল ভবনের ভাড়া নেয়া কক্ষে থাকত ঝাড়খণ্ডের বাসিন্দা কমলেশ যাদব (৪৩)। তিনি একটি মদের দোকানে কাজ করত।
গত শনিবার বাংলাদেশি ওই ছাত্রীর পুরুষ বন্ধু অফিসের কাজে বেরিয়ে যান। পরে রোববার বিকেলে বাসায় ওই ছাত্রীকে একা পেয়ে যাদব তার বাসায় আসে। এ সময় সে ওই ছাত্রীকে তার শৌচাগার পরিষ্কার করে নেবেন কি না, সেই বিষয়ে জিজ্ঞাসা করে। কিছুক্ষণ শৌচাগার পরিষ্কারের ভান করে তাকে যৌন নিপীড়নের চেষ্টা করে যাদব।
ওই শিক্ষার্থী হামলাকারীর সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর স্থানীয় কয়েকজনকে ডেকে ঘটনার বিষয়ে অবহিত করেন।
এই ঘটনায় আতঙ্কিত হয়ে ভবনের একটি পিলার বেয়ে নেমে পালানোর চেষ্টা করে হামলাকারী যাদব। কিন্তু নিচে নামার সময় ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যায় সে।
বাংলাদেশি ওই ছাত্রীর কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনে পুলিশকে ফোন করে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এই ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন আনাকাপল্লী জেলা পুলিশের সার্কেল ইন্সপেক্টর চন্দ্রশেখর রাও।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)