বাংলাদেশসহ ১৪ দেশের মাল্টিপল-এন্ট্রি ভিসা বন্ধ করলো সৌদি
, ১০ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩তাসি’, ১৩৯২ শামসী সন , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৭ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
সৌদি আরব ১৪টি দেশের মাল্টিপল-এন্ট্রি ভিসা স্থগিত করেছে। গত ১ ফেব্রুয়ারি থেকে নতুন এই ভিসা নীতি কার্যকর হয়েছে। একই দিন থেকে সৌদি আরব শুধু ১৪টি দেশের নাগরিকদের জন্য একক-এন্ট্রি ভিসা দিয়েছে। এই পরিবর্তনের উদ্দেশ্য হলো দীর্ঘমেয়াদী ভিজিট ভিসাপ্রাপ্ত অননুমোদিত হজ্জযাত্রীদের সমস্যা মোকাবিলা করা।
১৪ দেশের মধ্যে রয়েছে- আলজেরিয়া, বাংলাদেশ, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, পাকিস্তান, সুদান, তিউনিসিয়া ও ইয়েমেন।
নীতিগত পদক্ষেপের অংশ হিসেবে সৌদি সরকার পর্যটন (মাল্টিপল রি-এন্ট্রি ভিসা), ব্যবসা (মাল্টিপল রি-এন্ট্রি বিজনেস ভিসা) এবং শ্রমিকদের পারিবার (ফ্যামিলি ভিজিট ভিসা) ভ্রমণের জন্য এক বছরের মাল্টিপল-এন্ট্রি ভিসা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করলো।
ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তন: নতুন নিয়ম অনুসারে ১৪টি দেশের পর্যটকরা এখন ৩০ দিনের একবার প্রবেশ ভিসার জন্য আবেদন করতে পারবেন, যার সর্বোচ্চ মেয়াদ ৩০ দিন। তবে কূটনৈতিক, শ্রমিক, হজ্জ ও ওমরাহ ভিসায় এর প্রভাব পড়বে না।
সৌদি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছে, অনেক মাল্টিপল রি-এন্ট্রি ভিসাধারী ভিসা নীতি ভঙ্গ করে অবৈধভাবে সৌদি আরবে বসবাস করে আসছে এবং নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। এমনকি অবস্থানের সময়সীমা অতিক্রম হওয়ার পরও পর্যটক ভিসার অপব্যবহার করে হজ্জে অংশ নিয়েছে।
প্রতিটি দেশের জন্য সৌদি সরকারের হজ্জ কোটা নির্ধারিত রয়েছে। কিন্তু ফ্যামিলি ভিজিট ভিসা, মাল্টিপল রি-এন্ট্রি ভিসায় সৌদি আরব প্রবেশ করে হজ্জে অংশ নেওয়ায় অতিরিক্ত ভিড়ে পরিস্থিতি আরও খারাপ হয়েছিল। যার ফলে ২০২৪ সালে অতিরিক্ত ভিড় এবং তীব্র গরমে ১,২০০ জনেরও বেশি হজ্জযাত্রী মারা গিয়েছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)