বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছে সরকার, ইউনিট প্রতি খরচ ২১ টাকা
, ২৬ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৭ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৬ জুন, ২০২৩ খ্রি:, ০১ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
দেশে বর্জ্য থেকে উৎপাদিত প্রতি ইউনিট বিদ্যুতের দাম ২১ টাকার ওপর পড়বে বলে তথ্য দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আমিনবাজার ল্যান্ডফিলে 'বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ইনসিনারেশন প্ল্যান্ট' এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতিসভায় তিনি এই তথ্য দেন।
তিনি বলেছেন, কিছুদিনের জন্য বিদ্যুৎ বিভ্রাট হলেও সেটি সামাল দেওয়া গেছে। সামনে পরিস্থিতি আরও ভালো হবে। আমরা বর্জ্য থেকে বিদ্যুৎ নেব। সেই বিদ্যুতের দাম প্রায় ২১ টাকার ওপর পড়বে। সরকার এখানে একটা ভর্তুকি দেবে। আর বড় বিষয় হলো, বর্জ্যের একটা ব্যবস্থা হবে।
২০ জুলাই প্রধানমন্ত্রী বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ইনসিনারেশন প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন জানিয়ে প্রতিমন্ত্রী নসরুল বলেন, এই প্ল্যান্ট থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। ২০২৫ সালের অক্টোবরের মধ্যে এই প্ল্যান্ট থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমিনবাজারে এই প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, দেশে প্রচুর বর্জ্য হচ্ছে কিন্তু সেগুলো ব্যবহার হচ্ছে না। যে কারণে সরকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের নীতিতে গেছে।
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে ২০২১ সালে চায়না মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং করপোরেশনের সঙ্গে স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের চুক্তি হয়। ওই চুক্তির আওতায় চীনা ওই কোম্পানিকে আমিনবাজারে ৩০ একর জমি দেয়া হবে। সেজন্য ৩৩৬ কোটি টাকা ব্যয়ে আমিনবাজারে ৩০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে বলে জানান তাজুল ইসলাম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)