বরিশালে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
নিজস্ব প্রতিবেদক:
বরিশালের দপদপিয়ায় অভিযান চালিয়ে দুটি ট্রাকভর্তি ভারতীয় শাড়ি, থ্রি-পিসসহ বিভিন্ন ধরনের পোশাকজাতীয় দ্রব্য জব্দ করেছে কোস্ট গার্ড। এসব পোশাকের বাজারমূল্য ১০ কোটি টাকার বেশি।
গতকাল জুমুয়াবার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের বরিশাল স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট আকতার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে বরিশাল নগরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। কোস্ট গার্ডের সদস্যদের উপস্থিতি টের পেয়ে পটুয়াখালী থেকে ঢাকাগামী দুটি ট্রাক ফেলে চালক ও আরোহীরা পালিয়ে যান। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি।
তবে ট্রাক দুটিতে তল্লাশি চালিয়ে স্থানীয় বাজারমূল্য হিসেবে ১০ কোটি ৮ লাখ ৩৮ হাজার ৫ শত টাকার ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা, থান কাপড়সহ ১৯ ধরনের পোশাকজাতীয় পণ্য পাওয়া যায়।
এদিকে সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড জানিয়েছে, আভিযানিক দল কর্তৃক জব্দ ট্রাক দুইটি তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আসা ১০ হাজার ৫৮ পিস শাড়ি, ৩৩২ পিস থান কাপড়, ৭৫৬ টি থ্রি পিসসহ সর্বমোট ১১ হাজার ১৪৬ পিস ভারতীয় কাপড় ও ১২০ মণ ধান জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য ১০ কোটি ৮ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা।
আরও পড়ুন
সব ›
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।