বরিশালে ইপিজেডও হবে, ভোলা থেকে গ্যাসও আসবে -শিল্পমন্ত্রী
, ১৩ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৭ তাসি, ১৩৯০ শামসী সন, ৫ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২২ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বরিশাল সংবাদদাতা:
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহামুদ হুমায়ূন বলেছেন, বরিশাল হবে দ্বিতীয় বাণিজ্যিক হেডকোয়ার্টার। দূষণমুক্ত শিল্পকারখানা স্থাপন হবে আমাদের আগামী শিল্পবিপ্লব। বরিশাল যেহেতু ঢাকার নিকটতম তাই বরিশালকে আমরা হেডকোয়ার্টার করতে পারি। বরিশালে ইপিজেড হবে, ভোলা থেকে গ্যাসও আসবে। আমরা এই সম্ভাবনা যাচাই করতেই বরিশালে এসেছি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) জেলা প্রশাসনের আয়োজনে বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিসিক একটি গুরুত্বপূর্ণ স্থান। এটা এখন নাকি শহরের মধ্যে এসেছে, আমি জানতাম না। মেয়র সাদিক আব্দুল্লাহর কাছ থেকে আজ জানলাম। সিটির মধ্যে যেহেতু বিসিক তাই এখানে জমির দাম এখন অনেক বেশি। এখানে আইন-কানুনও একটু বেশি প্রাধান্য পায়।
তিনি বলেন, আপনারা বলছেন ট্রেড লাইসেন্স দিচ্ছে না সিটি করপোরেশন। সেক্ষেত্রে আপনারা যদি সঠিক নিয়ম এবং আইন মেনে করেন তাহলে অবশ্যই সিটি করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স পাবেন এবং সব সুযোগ সুবিধাও পাবেন বলে আমি আশা করি। কারণ প্রতি বছর লাইসেন্স নবায়নে বিসিসির একটা রাজস্ব আদায় হয়।
মন্ত্রী আরও বলেন, বিসিকে কিছু দিন পর পর আগুন লাগে। সেখানে আমরা একটি নতুন শিল্প পার্ক করতে পারি। যাতে আধুনিকায়নের সব সুযোগ সুবিধা বিসিক নগরীতে থাকে।
তিনি বলেন, বিসিকে এখনও অনেক জায়গা পড়ে আছে তা উদ্ধার করে সত্যিকারের যারা ব্যবসায়ী তাদের কাছে হস্তান্তর করতে হবে। আমি জায়গা দিতে পারবো, খালি পড়ে থাকলে চলবে না। ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। আমাদের মেয়রের অনেক আগ্রহ রয়েছে। তার সঙ্গে সমন্বয় করে ব্যবসা করতে হবে। সমস্যা হলে সরাসরি মেয়রের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করতে পারবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)