রবিবার

হিজরী
১৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
৩১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০৪
  • যোহর১১:৪৭
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৯ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

বন্যার প্রভাবে বাড়ছে চালের দাম, করপোরেট সিন্ডিকেটের নিয়ন্ত্রণে বাজার

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, সকাল ৬:০৯
বন্যার প্রভাবে বাড়ছে চালের দাম, করপোরেট সিন্ডিকেটের নিয়ন্ত্রণে বাজার

নিজস্ব প্রতিবেদক:
ঈদের পর চালের বাজারে শুরু হওয়া অস্থিরতা কমানো যাচ্ছে না। সম্প্রতি বিভিন্ন অঞ্চলে সৃষ্ট বন্যায় ফের বাড়ছে চালের দাম। গত কয়েক দিনে কেজিপ্রতি দাম বেড়েছে ৩-৮ টাকা। বোরো ধানের ভরা মৌসুমের আড়াই মাস পার না হতেই চালের বাজারে এমন অস্থিরতার জন্য মিল মালিক ও করপোরেট সিন্ডিকেটকে দায়ী করছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। তবে মিল মালিকদের দাবি চালের দাম বাড়ার জন্য করপোরেট গ্রুপগুলো একমাত্র দায়ী। বাজারে সুষ্ঠু তদারকি নেই বলেও অভিযোগ রয়েছে।
পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বলছেন, ‌ঈদের পর থেকে চালের বাজারে কৃত্রিম সংকট দেখা দেয়। সরবরাহ থাকলেও মিল মালিক ও করপোরেট গ্রুপ থেকে আসা চালের দাম বস্তাপ্রতি ১৫০-৩০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়। এখানে মিল মালিক ও করপোরেট গ্রুপগুলোর যেন প্রতিযোগিতা চলছে।
রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি চাল ব্যবসায়ী আউয়াল তালুকদার। দুই যুগ ধরে তিনি এ বাজারে চালের ব্যবসা করছেন। তিনি বলেন, ‘আগে পাইকারি ব্যবসায়ীরা মিল মালিকদের থেকে সরাসরি চাল কিনতেন। সেখানে প্রাইভেট বিভিন্ন করপোরেট গ্রুপ ঢুকে গেলে বাজারের নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যায়। কৃষক থেকে ব্যাপারিরা ধান কিনে মিলে বিক্রি করতেন। সেখান থেকে নির্ধারিত দামে আমরা চাল কিনতাম। সেখানে পর্যাপ্ত সরবরাহ ব্যবস্থাপনা ছিল। সাপ্লাই চেইন ব্রেক হওয়ার সুযোগ ছিল না। ২০১৫ সাল থেকে সরকার যখন করপোরেট ব্যবসায়ীদের চাল বাজারজাতের লাইসেন্স দিল তখন মিল মালিকদের থেকে চাল কেনা বন্ধ করতে শুরু করেন ব্যবসায়ীরা। গত কয়েক বছরে বিভিন্ন অজুহাতে তারা দাম বাড়িয়েছেন। বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সরকার সেখানে পদক্ষেপ নেবে এমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। করপোরেট গ্রুপ, মিল মালিক সবাই মাঝখানে লাভ করে, সমস্যায় পড়তে হয় আমাদের। কারণ আমরাই ভোক্তাকে চাল সরবরাহ করি।
বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম খোরশেদ আলম খান বলেন, ছোট-বড় সব ব্যবসা এখন করপোরেট গ্রুপের হাতে চলে যাচ্ছে। তারা এখন চালের বাজার নিয়ন্ত্রণে নিয়েছেন। ২০১৫ সালে তৎকালীন খাদ্যমন্ত্রী তাদের সুযোগ করে দিয়েছিলেন। এখন তারা নিজেদের ইচ্ছামতো দাম বাড়াচ্ছেন। তারা কৃষক, ধান ব্যবসায়ী ও কিছু মিল মালিকের সঙ্গে হাত মিলিয়ে পুরো বাজারে একটি সিন্ডিকেট তৈরি করেছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পাকিস্তানের সঙ্গে হাত মেলাচ্ছে রাশিয়া, উদ্বিগ্ন দিল্লি পাকিস্তানের সঙ্গে হাত মেলাচ্ছে রাশিয়া, উদ্বিগ্ন দিল্লি ২২ ঘণ্টা আগে চাঁদাবাজি-মাটি বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত ২০ নারায়ণগঞ্জে সংবাদদাতা: বক্তাবলীতে চাঁদাবাজি এবং মাটি বিক্রির কমিশন বাণিজ্যের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন… ২২ ঘণ্টা আগে গোপালগঞ্জে বন্ধ অনেকের মোবাইল ব্যাংকিং; আতঙ্কে অনেকে গোপালগঞ্জে সংবাদদাতা: হঠাৎ করে বিকাশ, নগদ, রকেটের মতো মোবাইলে আর্থিক সেবাতাদা (এমএফএস) প্রতিষ্ঠানের অনেক ব্যক্… ২২ ঘণ্টা আগে টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে মামলা গোপালগঞ্জ সংবাদদাতা: টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযো… ২২ ঘণ্টা আগে ভারতের সার্বভৌমত্ব-অখন্ডতা অনেকাংশে বাংলাদেশের ওপর নির্ভরশীল -নাহিদ নিজস্ব প্রতিবেদক: এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী অর্জুনর ব… ২২ ঘণ্টা আগে নব্বইয়ের আন্দোলনের ধারাবাহিকতাতেই হাসিনা সরকারের পতন -রিজভী নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন… ২২ ঘণ্টা আগে দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা -আইনমন্ত্রী ঝিনাইদহ সংবাদদাতা: দলের মধ্যে দু-একজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধূলিসাৎ হতে দেওয়া … ২২ ঘণ্টা আগে বৈদেশিক কর্মসংস্থানে নতুন দৃষ্টান্ত স্থাপন হলো -মাহদী আমিন নিজস্ব প্রতিবেদক: সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক উদ্যোগ বলে জ… ২২ ঘণ্টা আগে ‘কর্মী প্রেরণে অনিয়মে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’ নিজস্ব প্রতিবেদক: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন,… ২২ ঘণ্টা আগে জেলেদের জীবিকা, মর্যাদা ও ভবিষ্যৎ সুরক্ষাকে গুরুত্ব দিতে হবে -প্রাণিসম্পদ মন্ত্রী নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ইলিশ বাংলাদেশের জাতীয় পরিচ… ২২ ঘণ্টা আগে মহেশখালীকে বিদ্যুৎ ও শিল্প হাব হিসেবে গড়তে মহাপরিকল্পনা মহেশখালীকে বিদ্যুৎ ও শিল্প হাব হিসেবে গড়তে মহাপরিকল্পনা ২২ ঘণ্টা আগে শনাক্তের বাইরে থাকা হেপাটাইটিস বড় স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে শনাক্তের বাইরে থাকা হেপাটাইটিস বড় স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে ২২ ঘণ্টা আগে