মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা

বন্দর ইজারায় ডিপি ওয়ার্ল্ড আবার আলোচনায়, এক দিনে দুই চিঠি

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ৭ জুন, ২০২৬, রাত ২:১৬
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) নিয়ে একই দিনে একই বিষয়ে দুটি ভিন্ন বার্তার চিঠি গেছে। ওই দুই চিঠিকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে নিউমুরিং কনটেইনার টার্মিনাল। দুটি চিঠি পাঠিয়েছে নৌ মন্ত্রণালয়।
গত বৃহস্পতিবার সকালে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে চট্টগ্রাম বন্দরে পাঠানো এক চিঠিতে ইসরাইল-দুবাইভিত্তিক বন্দর অপারেটর ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি ইজারা প্রক্রিয়া দ্রুত শেষ কিংবা বাতিল করার কথা বলা হয়। আবার একই দিন বিকেলে পাঠানো আরেক চিঠিতে বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে আবার আলোচনায় এসেছে বন্দরের এই টার্মিনাল ইজারা ইস্যুটি।
একই বিষয়ে দুই চিঠি সম্পর্কে জানতে চাইলে নৌপরিবহন সচিব জাকারিয়া গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকালে বলেন, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দর-কষাকষি অব্যাহত রয়েছে।
প্রথম চিঠির বিষয়ে জানতে চাইলে নৌপরিবহন সচিব বলেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ থেকে এ বিষয়ে মতামত পাঠানো হয়। ওই মতামতের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য প্রথম চিঠি দেওয়া হয়েছিল। বন্দর কর্তৃপক্ষ এ নিয়ে নির্দেশনা চাইলে দ্বিতীয় চিঠিতে দর-কষাকষি অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন করে কোনো পরিবর্তন হয়নি। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দর-কষাকষি প্রক্রিয়া চলমান রয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পরদিনই গত জুমুয়াবার (বন্ধের দিন) দর-কষাকষি কার্যক্রম সম্পন্ন করার জন্য মূল্যায়ন কমিটি গঠনের চিঠি দেয় বন্দর কর্তৃপক্ষ। চিঠিতে সাত সদস্যের মূল্যায়ন কমিটির অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানানো হয়।
চট্টগ্রাম বন্দরের চারটি চালু কনটেইনার টার্মিনালের মধ্যে এনসিটিই সবচেয়ে বড়। গত বছর বন্দরে ওঠানো-নামানো মোট কনটেইনারের ৪৪ শতাংশ পরিচালিত হয়েছে এই টার্মিনালের মাধ্যমে।
তবে বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চলুক বা না চলুক, টার্মিনালটির বর্তমান কার্যক্রমে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। কারণ, ২০২৪ সালের ৭ জুলাই থেকে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) টার্মিনালটি পরিচালনা করছে এবং ধারাবাহিকভাবে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়ছে।
যেমন গত মে মাসে ১ লাখ ২৬ হাজার একক কনটেইনার পরিবহন করে আগের সব রেকর্ড ভেঙেছে সিডিডিএল। এর আগে একটি দেশীয় বেসরকারি প্রতিষ্ঠান টার্মিনালটির পরিচালনার দায়িত্বে ছিল।
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চলমান থাকলেও এরই মধ্যে দেশীয় বহুজাতিক প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপও এনসিটি পরিচালনার প্রস্তাব দিয়েছে। প্রতিষ্ঠানটি দাবি করেছে, ডিপি ওয়ার্ল্ডের তুলনায় প্রতি কনটেইনারে বন্দরের জন্য ৫ ডলার বেশি রাজস্ব দিতে পারবে তারা। তবে এমজিএইচর প্রস্তাব এখনো আনুষ্ঠানিকভাবে বিবেচনার পর্যায়ে আসেনি।
নৌপরিবহন মন্ত্রণালয় ও বন্দরের দুজন কর্মকর্তা জানান, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে প্রক্রিয়া এখনো চলমান থাকায় নতুন প্রস্তাবগুলো বিবেচনার সুযোগ নেই। তবে আলোচনার মাধ্যমে সমঝোতা না হলে নতুন করে দরপত্র আহ্বান করা হবে। তখন দেশি-বিদেশি অন্যান্য প্রতিষ্ঠানের প্রস্তাবও বিবেচনায় নেওয়া হতে পারে।
দেশীয় বন্দর অপারেটররা মনে করেন, চালু ও লাভজনক টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার প্রয়োজন নেই। তাদের মতে, বে টার্মিনালের মতো নতুন প্রকল্পে বিদেশি বিনিয়োগ ও পরিচালনার সুযোগ দেওয়া যেতে পারে।
অন্যদিকে নীতিনির্ধারণী পর্যায়ের একটি অংশ এখনো বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়ার পক্ষে।
ফলে এখন মূল প্রশ্ন একটাই- রেকর্ড গড়া এনসিটি কি দেশীয় ব্যবস্থাপনাতেই থাকবে, নাকি দীর্ঘমেয়াদি ইজারায় যাবে ডিপি ওয়ার্ল্ডের হাতে? সেই সিদ্ধান্তই নির্ধারণ করবে চট্টগ্রাম বন্দরের পরবর্তী পথচলা।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা… ২৫ মিনিট আগে মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা… ২৬ মিনিট আগে ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিত ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিত ২৮ মিনিট আগে ঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবল যশোরের অভয়নগরে ভৈরব নদে লাইটার জাহাজের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেড ডুবে গেছে। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টার… ৩০ মিনিট আগে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আব… ৩১ মিনিট আগে পাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাস পাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাস ৩৮ মিনিট আগে ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলে… ৭ ঘণ্টা আগে বিশ্ববিদ্যালয়ে হলের খাবারে মিলল লার্ভা, প্লেট নিয়ে প্রভোস্টের কক্ষে শিক্ষার্থী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ডাইনিংয়ে দুপুরের খাবার খেতে গিয়ে তরকারিতে লার্ভা পেয়ে… ৭ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, ৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ ভিসি সোমবার সকাল ১০টা থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্… ৭ ঘণ্টা আগে চলতি নভেম্বর মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ অবশেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সব ঠিক থাকলে চলতি মাসেই কেন্দ্রটি… ৭ ঘণ্টা আগে ‘আমরা তোমাদের খুঁজে বের করব’, যুক্তরাষ্ট্রের দুই সেনা কর্মকর্তাকে ইরানের হুমকি ইরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে দায়ী… ৭ ঘণ্টা আগে আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল ৭ ঘণ্টা আগে