বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৫)
, ১২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ রবি, ১৩৯৪ শামসী সন , ২৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৯ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
বঙ্গ বা বাংলা, বাঙ্গালী বা বাংগালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই এবং বাঙালি তাহযীব তামাদ্দুন (সংস্কৃতি) মানেই মুসলমানদের তাহযীব তামাদ্দুন (সংস্কৃতি):
দুই. বাংলা নামের উৎপত্তি ও মুসলমান:
মুসলমানদের শিকড় ইতিহাসে ঐতিহাসিক কিতাবের রেফারেন্স উল্লেখ করে বিস্তারিত বলা হয়েছে। কিন্তু এর বাইরেও অন্যান্য গ্রন্থেও বাঙ্গালী শব্দের উৎপত্তি নিয়ে বলা আছে।
মুফতি আব্দুস সাত্তার কিশোরগঞ্জী রচিত, ইসলাম ও মাতৃভাষা, পৃষ্ঠা-১০৫ এ লিপিবদ্ধ করা হয়েছে যে- “(বঙ্গ+ আল) ‘বঙ্গের’ সাথে ‘আল’ যুক্ত হয়ে বঙ্গাল, পরে বঙ্গালাহ ও তৎপরবর্তী বাঙ্গালা নামটি এসেছে। হযরত বঙ্গ আলাইহিস সালাম হচ্ছেন, সাইয়্যিদুনা হযরত নূহ আলাইহিস সালাম উনার নাতি। আর আল শব্দের অর্থ বংশধর। অর্থাৎ ‘বঙ্গাল’ শব্দের অর্থ হযরত বঙ্গ আলাইহিস সালাম উনার বংশধর।
“হযরত বঙ্গ আলাইহিস সালাম ভারতবর্ষের পূর্বাঞ্চলের যে স্থানে এসে বসতি স্থাপন করেন, সেই স্থানের নাম উনারই নামানুসারে হয় বঙ্গদেশ, অথবা হযরত বঙ্গ আলাইহিস সালাম উনার আওলাদগণ উনারাই বঙ্গাল বা বাঙ্গাল, অথবা পরবর্তীকালে বাঙ্গালী, আরোও পরে বাঙালি বলে খ্যাতি লাভ করেন। (সূত্র: ড. মুহম্মদ হান্নান: বাঙালির ইতিহাস (প্রাচীন যুগ থেকে ১৯৭৪), আগামী প্রকাশনী, প্রথম বর্ধিত সংস্করণ ফেব্রুয়ারি ২০১৪, ২৯ পৃষ্ঠা)
মুসলমান শাসকদের আমলে দেশের নামটি বাঙ্গালাহ নামে প্রসিদ্ধি লাভ করে। শাসক আকবরের আমলে সমগ্র বাংলা “সুবহে বাঙ্গালাহ” নামে পরিচিতি পায়। বিশ্ববিখ্যাত পর্যটক ইবনে বতুতা (১৩০৪-৭৩) প্রথমবারের মতো মধ্যযুগে বঙ্গাল নামটি উচ্চারণ করেন। ঐতিহাসিক আবুল ফজল তার ‘আইন-ই-আকবরী’ গ্রন্থে সর্বপ্রথম দেশবাচক বাংলা শব্দ ব্যবহার করেছেন। (বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম, ২২ পৃষ্ঠা)
সৈয়দ আনোয়ার হুসাইন ‘আইন-ই-আকবরীর’ রচয়িতা ইতিহাসবিদ আবুল ফজলের উক্তি টেনে বলেন, ‘মুসলমান শাসনামলে বিশেষ করে ১৩৩৬ থেকে ১৫৭৬ সাল পর্যন্ত সুলতানী আমলে এবং ১৫৭৬ সালে মোঘলরা বাংলা শাসনাধীন করার পর এ অঞ্চলটি বাঙাল বা বাঙ্গালাহ্ নামেই পরিচিতি পায়। পরে ঐতিহাসিক শামস-ই- সিরাজ আফীফ, সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহকে ‘শাহ-ই- বাঙ্গালা’, ‘সুলতান-ই- বাঙ্গালা’ শাহ-ই-বাঙ্গালিয়া বলে আখ্যায়িত করেন।
তিন. অখ- বঙ্গ গঠন ও বাঙালি জাতিসত্তার ভিত্তি স্থাপন:
ইখতিয়ার উদ্দীন মুহম্মদ বিন বখতিয়ার খিলজি যখন বাংলায় আগমন করেন, তখন প্রকৃত অর্থে বাংলা নামে কোনো সুসংহত দেশ ছিলো না। প্রাচীনকালে এ ভূখ- ছিলো বিভিন্ন জনপদে বিভক্ত।
এগুলোতে বিভিন্ন রাজন্যবর্গরা স্বায়ত্বশাসন চালাতো। সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ বাঙ্গালা বা অখ- বাংলা গঠন করেন। ঐতিহাসিক ড. রমেশচন্দ্র মজুমদার ও ড. নীহার রঞ্জন রায়ও এ কথা মেনে নিয়েছে। (মিহওয়ার তৃতীয় সংখ্যা, মূল প্রবন্ধ: বখতিয়ার খিলজী যদি না আসতেন, ফাহমিদ-উর-রহমান, ১০৮ পৃষ্ঠা)
মুসলিম শাসকরাই বাংলার সব অঞ্চলকে একটি আঞ্চলিক ঐক্যে সুসংহত করেন এবং এই নবগঠিত অঞ্চলের নাম বাংলা ইতিহাসে প্রতিষ্ঠা করেন। (তথ্যসূত্র: বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস, ড. এম এ রহীম) সুতরাং মুসলিম উনারাই বাঙালি জাতিসত্তার ভিত্তি নির্মাতা।
চার. মুসলমানদের বাঙালি পরিচয়:
অতীতকাল থেকেই দেখা যায়, মুসলিমরা নামের সাথে বাঙাল বা বাঙালি শব্দ ব্যবহার করেছেন। উদাহরণস্বরূপ, লালবাগ কেল্লার পরিবিবির কবরের দক্ষিণ পাশে ফাঁকা জায়গায় একটি কবর আছে। নামফলকে লেখা মির্জা বাঙালির সমাধি। (সূত্র: মাসিক ইতিহাস আন্বেষা, ১৩ বর্ষ, এপ্রিল ২০১৬, ফকিরাপুল ঢাকা, ২৬ পৃষ্ঠা)
বাংলার স্বাধীন সুলতানদের মধ্যে সুলতান হুসাইন শাহ (রাজত্বকাল ১৪৯৩-১৫১৮) এবং তার পুত্র নসরত শাহ (রাজত্বকাল ১৫১৮-৩২) খুবই খ্যাত হয়ে আছেন। শাসক বাবর তার আত্মজীবনীতে নসরত শাহর খুব প্রশংসা করেছেন। তিনি নসরত শাহকে বলেছেন নসরত শাহ বাঙ্গালী। (বাংলাদেশে ইসলাম প্রচার ও প্রসার, ইবনে গোলাম সামাদ, মাসিক প্রেরণা,অক্টেবর-২০২০, ২৯ পৃষ্ঠা)
মুসলমানদের মধ্যে অনেকেই ধারণ করেছেন বাঙ্গাল ও বাঙ্গালী নামের উপাধি। যেমন ‘ফখরে বাঙ্গাল’, ‘শের-এ-বাংলা’ ইত্যাদি।
এমনকি স্বাধীন সুলতান মুবারক শাহ নিজেই ‘শাহ-ই-বাঙ্গালা’ উপাধি ধারণ করেছিলেন। শুধু তাই নয়, বাংলার মানুষের সঙ্গে তারা নিবিড় সম্পর্ক গড়ে তুলেছিলেন। তারা এই দেশকে একেবারে হৃদয় থেকে আপন করে নিয়েছিলেন।
-ডাঃ আব্দুল আলী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












