বঙ্গোপসাগরে নজরদারিতে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ
বঙ্গোপসাগরে সার্বক্ষণিক নজরদারি চালাতে মহাকাশে মেরিটাইম স্যাটেলাইট পাঠানোর উদ্যোগ নিচ্ছে সরকার। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি বলছে, সমুদ্রপথে চোরাচালান, মানবপাচার রোধ ও জলসীমায় অবৈধ মাছ আহরণ বন্ধে ভূমিকা রাখবে এই স্যাটেলাইট। শিগগিরই ‘এআইএস-টু ডট জিরো’ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হবে। সব প্রক্রিয়া শেষে ২০২৮ সালের মাঝামাঝিতে মেরিটাইম স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের আশা করছে সরকার।
, ০৭ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ ছানী, ১৩৯৪ শামসী সন , ২২ জুলাই, ২০২৬ খ্রি:, ০৭ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
একাত্তরে রক্ত দিয়ে পাওয়া ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশ, আন্তর্জাতিক আদালতে লড়াই করেই আদায় করে বঙ্গোপসাগরের বিশাল এলাকার মালিকানা। ২০১২ ও ২০১৪ সাল; আন্তর্জাতিক সালিশি আদালতের রায়ে প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সঙ্গে বিরোধ নিষ্পত্তির পর সাগরের বুকে এক লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার এলাকা পায় বাংলাদেশ। তখন থেকেই সুনীল অর্থনীতির অপার সম্ভাবনাকে কাজে লাগানোর জোরালো দাবি ওঠে বিশেষজ্ঞমহলে। কিন্তু মানচিত্রের অধিকার পেলেও সাগরের বিশাল এই এলাকায় এখনও নেই পর্যাপ্ত নজরদারি।
কোস্টগার্ডের চোখ ফাঁকি দিয়ে এই জলসীমা দিয়ে চলছে মানবপাচার, চোরাচালানসহ নানা অপরাধ। সাগরে ৪০ মিটারের কম গভীরতায় বাণিজ্যিক ট্রলারের মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা থাকলেও তা কতটা মানা হচ্ছে তা দেখার কেউ নেই। এমন বাস্তবতায় নিজস্ব জলসীমার নিরাপত্তা নিশ্চিতে মহাকাশে মেরিটাইম স্যাটেলাইট পাঠানোর উদ্যোগ নিচ্ছে সরকার।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, বঙ্গোপসাগরের বিশাল এলাকা নজরদারির বাইরে। নজরদারি না থাকলে তো সেখান থেকে যে কেউ মাছ ধরে নিয়ে যাবে। বঙ্গোপসাগরে আমাদের যেসব সম্পদ রয়েছে, সেগুলোর সঠিক ব্যবহারে অবশ্যই আমাদের স্যাটেলাইট বেজড সমাধান দরকার।
বিএসসিএল বলছে, অক্টোবরের মধ্যে ‘এআইএস-টু ডট জিরো’ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শেষ হবে। যেখানে স্যাটেলাইটের বাণিজ্যিক সম্ভাবনা ও আর্থসামাজিক প্রভাব বিশ্লেষণ করা হবে। চূড়ান্ত অনুমোদন পেলে স্যাটেলাইট নির্মাণে ভেন্ডর বা নির্মাতা প্রতিষ্ঠান নিয়োগ দেয়া হবে। এই প্রকল্প বাস্তবায়নে কত টাকা খরচ হবে তা নির্ভর করবে স্যাটেলাইটের আয়ু ও কার্যকারিতার উপর।
ড. মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, এই বছরের মধ্যে যদি সিদ্ধান্ত নেয়া যায়। তাহলে ন্যূনতম ১৮ মাসের মধ্যে স্যাটেলাইট পাঠানো যাবে।
এর আগে, ২০১৮ সালের ১১ মে দেশের প্রথম স্যাটেলাইট বিএস-ওয়ান মহাকাশে উৎক্ষেপন করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমরা সন্ত্রাসী নই, সন্ত্রাসবাদের শিকার: ইরানের প্রেসিডেন্ট
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় চালকের আসনে থাকা কিশোর গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কারাগারে থেকেও শিক্ষা ছুটির নামে বেতন তুলতেন প্রভাষক, আছে প্রতারণার মামলাও
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম মহাসচিব হলেন পাকিস্তানের অবসরপ্রাপ্ত জেনারেল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজার ইনানী সমুদ্রসৈকতে ভেসে এলো তিন অজ্ঞাত মরদেহ

প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: ববি হাজ্জাজ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: ববি হাজ্জাজ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরান নয়, পেজেশকিয়ানের নিরাপত্তায় মার্কিন গোয়েন্দারা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, তদন্তে দুদকের অভিযান
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)