বঙ্গভবনের হল থেকে সরানো হলো শেখ মুজিবুর রহমানের ছবি
নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) অনলাইনে এক পোস্টে এ কথা জানান অন্তর্র্বতীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
মাহফুজ আলম লেখেন, শেখ মুজিব এবং তার কন্যা অগণতান্ত্রিক '৭২ এর সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ, কোটি কোটি টাকা পাচার এবং হাজার হাজার ভিন্নমতাবলম্বী ও বিরোধীদের বিচারবহির্ভূত হত্যাসহ (৭২-৭৫, ২০০৯-২০২৪) বাংলাদেশের জনগণের সঙ্গে যা করেছে তা আওয়ামী লীগকে অবশ্যই স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। তাহলেই কেবল আমরা '৭১-এর আগের শেখ মুজিবের কথা বলতে পারি। ক্ষমা না চাওয়া পর্যন্ত এবং ফ্যাসিস্টদের বিচার না করা পর্যন্ত কোনো ধরনের সমঝোতা হবে না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।