বগুড়ায় পাইকারিতে বেগুনের কেজি আড়াই টাকা!
, ০৯ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ আশির, ১৩৯১ শামসী সন , ২০ মার্চ, ২০২৪ খ্রি:, ০৬ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
রাজধানীর বাজারে গেলে দামের আগুনে পকেট পুড়ে যায় ক্রেতার। অথচ একেবারেই বিপরীত চিত্র গ্রামের হাটগুলোতে। ঢাকায় যে বেগুন ৮০ টাকা কেজি, গ্রামের হাটে সেই বেগুন পাইকারীতে বিক্রি হচ্ছে মাত্র আড়াই টাকায়! অবিশ্বাস্য শোনালেও সত্যি সেটাই। বগুড়ার শাহজাহানপুরের দুবলাগাড়ি হাটে সকালে গিয়ে দেখা যায় এমন চিত্র।
হাটে গিয়ে কথা হয় বেগুন চাষিদের সঙ্গে। তারা জানান, বেগুন তারা মণপ্রতি বিক্রি করেছেন চারশ’ থেকে সাড়ে চারশ’ টাকায়। আজ (মঙ্গলবার) সেই বেগুনের দাম নেমে এসেছে মণপ্রতি ৮০ থেকে ১০০ টাকায়। হঠাৎ এমন দাম পড়ে যাওয়ায় চাষিরাও হতাশ।
নিজেরা বেগুন বিক্রি করছেন আড়াই টাকা কেজি দরে, শহরের বাজারে কত দামে বিক্রি হচ্ছে, এমন তথ্য জানা আছে কিনা জানতে চাইলে এক কৃষক হতাশা প্রকাশ করেন। বলেন, কম দামে বেগুন কিনে শহরে বেশি দামে বিক্রি হয় জানেন। কিন্তু এত পার্থক্য কোনোভাবেই কাম্য না।
দুবলাগাড়ি হাট পেরিয়ে শহরের একটি বাজারে গিয়ে দেখা যায়, সেখানে ১৫ থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বেগুন। বিক্রেতারা জানালেন, গেল দু-একদিনে বেগুন ছাড়াও অন্য সবজির দামও কমেছে। কেন কমেছে, এমন প্রশ্নের উত্তরে ভালো উৎপাদন হয়েছে বলে জানান তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
উদ্বেগ বাড়াচ্ছে জবি শিক্ষার্থীদের আত্মহত্যা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সম্পত্তির জন্য’ দুই ছেলের মারধরে বাবার মৃত্যু!
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকায় মশার বিপৎসংকেত, মার্চে আরও বাড়বে উপদ্রব
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রাইব্যুনালের আগের সকল কার্যক্রম যাচাইবাছাই হবে
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানুষের ৪৭টি মাথার খুলি, বিপুল পরিমাণ হাড়সহ গ্রেপ্তার ৪
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য যাচাইবাছাই করছেন সমাজসেবা অধিদফতর’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জনগণের স্বার্থ বিবেচনা করে জ্বালানির দাম বৃদ্ধি করা হয়নি’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘যুদ্ধ শুরু করেনি, কিন্তু শেষ করবে ইরান’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সদিচ্ছা থাকলে এক মাসেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)