বকেয়া বোনাসের দাবিতে সিইপিজেডে শ্রমিক বিক্ষোভ
চট্টগ্রামে বকেয়া ঈদ বোনাসের দাবিতে শ্রমিক বিক্ষোভ হয়েছে। গতকাল বুধবার ৯ এপ্রিল সকাল ১০টার দিকে নগরীর ইপিজেড মোড়ে মডেস্টি (বাংলাদেশ) লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন। এ সময় শ্রমিকরা প্রায় এক ঘণ্টার সড়ক অবরোধ করে রাখেন। এতে যান চলাচল বন্ধ থাকে।
শিল্প পুলিশের চট্টগ্রামের সিনিয়র পুলিশ সুপার মোহাম্মদ জসীম বলেন, ‘ইপিজেড মোড়ে সিইপিজেডের একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করার পরপরই সেখানে শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা ঘটনাস্থলে যান। পরবর্তীতে আমরা শ্রমিক ও মালিক; উভয়পক্ষের সঙ্গে কথা বলেছি। মালিকপক্ষ আমাদের ইপিজেড কর্তৃপক্ষকে ১৬ এপ্রিল বকেয়া বোনাস বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। সবমিলিয়ে ঘণ্টা-খানেকের মধ্যে যান চলাচলও স্বাভাবিক হয়ে যায়।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।