ফোনে থাকলেই সর্বনাশ! সব তথ্য চুরি করছে এই ভয়ংকর ম্যালওয়্যার
, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
এবার অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের আরও বেশি সতর্ক হতে হবে। কারণ প্রযুক্তি বিশেষজ্ঞরা এমন একটি ম্যালওয়্যারের তথ্য দিয়েছেন যা এক পলকে ফোনের গুরুত্বপূর্ত তথ্য চুরি করতে পারে। এটি ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি), হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যাটে বার্তা সংগ্রহ করতে সক্ষম বলছেন সাইবারনিরাপত্তা প্রতিষ্ঠান জিম্পেরিয়ামের গবেষকেরা। আর এই ম্যালওয়্যারটির নাম ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’।
এমনকি এই ম্যালওয়্যার ফোনের পর্দা নজরদারি, ক্যামেরা গোপনে চালু করে ছবি তোলা এবং দূর থেকে ফোন নিয়ন্ত্রণের সক্ষমতাও রয়েছে। ইন্ডিয়া টুডে থেকে জানা যায়, জিম্পেরিয়ামের গবেষকরা জানিয়েছেন যে ম্যানট্যাক্স ওট্যাক্স কোনো সাধারণ ম্যালওয়্যার নয়। এতে স্পাইওয়্যার, র্যানসমওয়্যার এবং দূর থেকে ফোন নিয়ন্ত্রণের বিভিন্ন সুবিধা রয়েছে। ফলে ফোনে এটি ঢুকে পড়লে ব্যক্তিগত তথ্য সংগ্রহের পাশাপাশি ডিভাইসটির নিয়ন্ত্রণও নিতে পারেন সাইবার অপরাধীরা।
ম্যালওয়্যারটি ফোনে আসা এসএমএসের নোটিফিকেশন পড়তে পারে। আর এ কারণে বিভিন্ন সেবায় লগইন বা লেনদেনের সময় পাঠানো ওটিপি হ্যাকারদের কাছে চলে যেতে পারে। পাশাপাশি ফোনকলের তালিকা, যোগাযোগের তথ্য, ইন্টারনেট ব্যবহারের ইতিহাস, ইনস্টল করা অ্যাপ, অবস্থান ও গুগল অ্যাকাউন্ট-সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পারে এটি।
ফোনের পর্দায় ব্যবহারকারী কী করছেন, সেটিও গোপনে নজরদারি করতে পারে ম্যালওয়্যারটি। অ্যান্ড্রয়েডের মিডিয়া প্রজেকশন সুবিধা ব্যবহার করে ফোনের পর্দার ছবি তোলা ও তথ্য ধারণ করতে পারে এটি। সামনের ও পেছনের ক্যামেরা গোপনে চালু করে ছবি তুলে অপরাধীদের কাছে পাঠানোর সক্ষমতাও রয়েছে। গুগল প্লে স্টোরের বাইরে বিভিন্ন তৃতীয় পক্ষের ফাইল শেয়ারিং প্ল্যাটফর্মে ক্ষতিকর এপিকে ফাইলের মাধ্যমে ম্যানট্যাক্স ওট্যাক্স ছড়ানো হচ্ছে। ফিশিং লিংক, বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম এবং সামাজিক প্রকৌশলভিত্তিক প্রতারণার মাধ্যমেও এটি ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে।
অ্যান্ড্রয়েড ৯ বা তার আগের সংস্করণে চলা পুরোনো ফোনে ঝুঁকি বেশি। তবে নতুন সংস্করণের ব্যবহারকারীরাও পুরোপুরি নিরাপদ নন। তাই অচেনা লিংক থেকে এপিকে ফাইল ডাউনলোড করে অ্যাপ ইনস্টল না করার পাশাপাশি গুগল প্লে প্রটেক্ট চালু রাখা এবং অ্যান্ড্রয়েডের হালনাগাদ নিরাপত্তাব্যবস্থা ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)