ফেসবুকে লুঙ্গি কিনে পেমেন্ট না করায় ১০ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে লুঙ্গি কিনে মূল্য পরিশোধ না করার দায়ে আমজাদ হোসেন কিরণ (৪৪) নামে এক ব্যক্তিকে জেল জরিমানা করেছে আদালত। আসামিকে দুই বছরের কারাদ- ও ১০ লাখ টাকা জরিমানা করেছে আদালত।
গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত আমজাদ হোসেন যশোর সদর থানার জয়নাল আবেদিনের ছেলে।
রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের সরকারি (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা বেগম বলেন, আসামি কিরণ ২০২২ সালের জুন মাসে একটি লুঙ্গি ফ্যাক্টারির সঙ্গে ফেসবুকে যোগাযোগ করে। পরে ফেসবুকের মাধ্যমে লুঙ্গির কিছু নমুনা অর্ডার চান। নমুনার লুঙ্গি পেয়ে তিনি মোবাইলে ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পরিশোধ করে। এরপর সে ফেসবুকের মাধ্যমে ৩ লাখ ৩২ হাজার ২৮০ টাকার লুঙ্গি অর্ডার করে। এরপর ওই ফ্যাক্টারি থেকে লুঙ্গি পাঠিয়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, আসামি লুঙ্গিগুলো নিয়ে ফোন নম্বর ও ফেসবুকে যোগাযোগ বন্ধ করে দেয়। একই বছরের ২৪ জুলাই বুলবুল হোসেন বাদী হয়ে বেলকুচি থানায় মামলা দায়ের করেন। এ মামলার রায়ে আসামি কিরণকে আদালত দুই বছরের কারাদ- দেয়। একই সঙ্গে নগদ ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদ- দেয় আদালত।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।