ফেরি রজনীগন্ধা যখন ডুবছিল, সবাই ছিলেন ঘুমে
, ০৮ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ১৮ এপ্রিল, ২০২৪ খ্রি:, ০৫ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দায়িত্বশীল কর্মকর্তা ও কর্মচারীদের ‘চরম গাফিলতি ও দায়িত্বহীনতা’র কারণে ডুবেছিল রজনীগন্ধা ফেরিটি। নোঙর করার পর ফেরিটির দায়িত্বশীল সবাই ঘুমিয়ে পড়েছিলেন। তখন ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে পানি ঢুকে পড়ে। সবাই ঘুমিয়ে থাকায় পানি সেচে ফেলার কেউ ছিলেন না।
গত ১৭ জানুয়ারি সকালে পাটুরিয়া ৫ নম্বর ঘাটের কাছাকাছি নোঙর করে থাকা ফেরিটি নয়টি যানবাহন নিয়ে ডুবে যায়। দুর্ঘটনার পর পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনে চরম গাফিলতি ও দায়িত্বহীনতার কথা উল্লেখ করা হয়। আর ফেরির দায়িত্বশীলদের ঘুমিয়ে পড়ার বিষয়টি উল্লেখ করেছেন বিআইডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর জন্য দায়ী বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীকে অব্যাহতি, সাময়িক বরখাস্ত ও কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সংস্থাটির এক নথিতে বলা হয়েছে, দুর্ঘটনার কারণ হিসেবে ইনচার্জ মাস্টারের বিধি লঙ্ঘন, তিনি ও অন্য কর্তব্যরত কর্মীদের চরম গাফিলতি ও দায়িত্বহীনতার কারণে ফেরিটি দুর্ঘটনায় পতিত হয়েছে।
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ কে এম মতিউর রহমান বলেন, ফেরিটি যাত্রা করার আগে কিছু বিষয় যাচাই–বাছাই করতে হয়; যা রজনীগন্ধার ক্ষেত্রে ঠিকভাবে করা হয়নি। মূলত কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বে অবহেলা, ঘন কুয়াশা, ধারণক্ষমতার বেশি ওজন বহন করায় ফেরিটি ডুবেছে। এ জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
১৬ জানুয়ারি দিবাগত রাত ১২টার পর রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্ত থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে ইউটিলিটি (ছোট) ফেরি রজনীগন্ধা। রাত দেড়টার দিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের অদূরে পদ্মা নদীতে নোঙর করে ফেরিটি। পরদিন সকাল সাড়ে আটটার দিকে ফেরিটি ডুবে যায়। এ ঘটনায় ফেরির দ্বিতীয় ইঞ্জিনচালক হুমায়ুন কবিরের মৃত্যু হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে রিট
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ব্যাংকিংয়ে ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদেশি প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা করছে সরকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত স্পেশাল বিসিএসে চিকিৎসক নিয়োগ হবে -স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে -আইনমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই -বাণিজ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরিপ্রার্থীদের জন্য জেলা-উপজেলায় হবে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার'
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)