ফেনীর দুর্গম এলাকায় পৌঁছায়নি ত্রাণ, বানভাসীদের কান্না
, ১৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছানী, ১৩৯৩ শামসী সন , ১২ জুলাই, ২০২৫ খ্রি:, ২৮ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
ফেনী সংবাদদাতা:
ফুলগাজী উপজেলার পশ্চিম ঘনিয়ামোড়া গ্রামের শাহীনা বেগমের ঘর ডুবে গেছে বন্যার পানিতে। সন্তানদের নিয়ে আশ্রয় নিয়েছেন পাশের একটি দোতলা বাড়ির ছাদে। প্রথম দিন ঘরে যা ছিল, তা দিয়েই কোনোমতে আহার জুটিয়েছিলেন। কিন্তু এরপর থেকে তাদের দিন কাটছে অর্ধাহার-অনাহারে।
গত বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে ফেনীর পুলিশ সুপার ইঞ্জিনচালিত নৌকা নিয়ে ত্রাণ বিতরণে গেলে শাহীনা একটি খাবারের প্যাকেট পান। কান্নাজড়ানো কণ্ঠে বলেন, তিন দিন ধরে পানিবন্দি আছি, কেউ খাবার বা কোনো সাহায্য নিয়ে আসেনি।
শাহীনার মতো দুর্ভোগ পোহাচ্ছেন জয়পুরা ও পশ্চিম ঘনিয়ামোড়া এলাকার আরও অন্তত দুই শতাধিক পরিবার।
গত কয়েক দিনের ভারী বৃষ্টি ও ভারতের উজানের ঢলে ফের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায়। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর অন্তত ২১টি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্রবল স্রোতে প্লাবিত হয়েছে নতুন নতুন জনপদ। তলিয়ে গেছে বসতঘর, ফসলি জমি, সড়ক ও দোকানপাট। লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, শহরের তুলনায় প্রত্যন্ত এলাকার পরিস্থিতি অনেক ভয়াবহ। এজন্য ইঞ্জিনচালিত নৌকা নিয়ে দুর্গম এলাকায় পৌঁছাতে হয়েছে। যারা নিজের চোখে দেখেননি, তারা এই দুর্ভোগ অনুধাবন করতে পারবেন না। সবাইকে বানভাসিদের পাশে এগিয়ে আসার আহ্বান জানাই।
জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও সদর উপজেলার কিছু অংশে লক্ষাধিক মানুষ পানিবন্দি। সেনাবাহিনী উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে যুক্ত হয়েছে। ছয় উপজেলায় ত্রাণের জন্য ১৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আসন্ন স্থানীয় ভোটে সহিংসতার শঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কমার পরদিনও সরকারি মূল্যে মিলছে না এলপিজি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়ছে রাজনৈতিক হানাহানি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বীনী ও অর্থনৈতিক অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ সমাবেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুনে পয়েন্ট কাটা গেল কত চালকের?
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বৃদ্ধকে রাস্তায় ফেলে যান স্বজনরা, দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)