সবজির বাজারে আগুন, মরিচের কেজি ৩০০
, ১৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছানী, ১৩৯৩ শামসী সন , ১২ জুলাই, ২০২৫ খ্রি:, ২৮ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে জমে উঠেছে কাঁচাবাজার। ভিড় বাড়লেও সবজির দাম বেড়ে যাওয়ায় বাজারে দেখা দিয়েছে অতিরিক্ত উত্তাপ। অধিকাংশ পণ্যের দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। এর মধ্যে কাঁচা মরিচের দাম বেড়েছে সবচেয়ে বেশি, প্রতি কেজির দাম ২৫০ থেকে ৪০০ টাকা।
আগে যে কাঁচামরিচ ১৬০ থেকে ১৮০ টাকায় পাওয়া যেত, এখন তা ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। পটল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায় (আগে ৬০-৭০), ঢেঁড়শ ৬০-৭০ (আগে ৪০-৫০), শসা ৭০-৮০ (আগে ৫০-৬০) এবং করলা ৮০-৯০ টাকায় (আগে ৬০-৭০)।
এছাড়া বরবটি প্রতি আঁটি ৬০ টাকা, কচুর চড়া ৮০ টাকা, বেগুন ৮০ টাকা, টমেটো ১৬০ টাকা, কলা প্রতিহালি ৫০ টাকা, কদু প্রতিপিস ৬০, ঝিঙা ৬০ টাকা, মিষ্টি কুমড়া কেজি ২০ টাকা এবং পেঁপে ৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। তবে আলু, পেঁয়াজ ও রসুনের দামে তেমন পরিবর্তন হয়নি।
বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টিতে খেত-খামার থেকে শহরে পণ্য আনা কঠিন হয়ে পড়েছে। অনেক এলাকায় রাস্তা কাদা ও পানিতে ডুবে থাকায় গাড়ি চলাচল ব্যাহত হয়েছে। ফলে সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে এবং পচে যাওয়া অনেক পণ্য ফেলে দিতে হয়েছে। এসব কারণেই বাজারে দাম বেড়েছে বলে দাবি তাদের।
খিলক্ষেত কাঁচাবাজারের সবজি বিক্রেতা আবির রাহান বলেন, যে কাঁচামরিচ আগের দিন কিনেছিলাম ১০০ টাকা কেজি, সেটা এখন কেনা লাগছে ২৮০ থেকে ২৯০ টাকা। ঢাকার বাইরে থেকে পণ্য আসছে না। আবার টানা বৃষ্টি হওয়ায় পাইকারি ব্যবসায়ীরা মজুত করে দাম বাড়িয়ে দিতে পারেন, এ জন্য দাম একটু চড়া। তবে বৃষ্টি শেষ হলে দাম আবার আগের মতো হয়ে যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আসন্ন স্থানীয় ভোটে সহিংসতার শঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কমার পরদিনও সরকারি মূল্যে মিলছে না এলপিজি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়ছে রাজনৈতিক হানাহানি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বীনী ও অর্থনৈতিক অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ সমাবেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুনে পয়েন্ট কাটা গেল কত চালকের?
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বৃদ্ধকে রাস্তায় ফেলে যান স্বজনরা, দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)