-জনদুর্ভোগ চরমে, বাঁধ ভেঙে প্লাবিত অনেক গ্রাম
নিজস্ব প্রতিবেদক:
টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতে দেশের বিস্তীর্ণ এলাকায় অস্থায়ী পানিবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ২১টি জেলায় ৭২ হাজার ৭৬ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত। মাঠের আউশ ধান, আমনের বীজতলা, পাট, শাকসবজি, ফলবাগান, পানসহ বিভিন্ন ফসল পানিতে ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে উল্লেখযোগ্য- কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা ও ভোলা।
পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক কুমিল্লা, নোয়াখালী ও ফেনীতে। জেলাগুলোয় বৃষ্টির তীব্রতা ও সেচ নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতার কারণে পানিবদ্ধতা বেশি দেখা দিয়েছে। এলাকাগুলোয় বেশি ক্ষতিগ্রস্ত আউশ ধান ও আমনের বীজতলা।
অস্থায়ী পানিবদ্ধতা তৈরি হওয়ায় বেশি ঝুঁকিতে পড়েছে আমনের বীজতলা। ফসল যদি বেশি দিন ডুবে থাকে, তবে বীজতলা পুনরায় তৈরি করতে হবে, যা শস্যচক্র ও উৎপাদনে প্রভাব ফেলবে।
নোয়াখালীর সুবর্ণচরের কৃষক আজিজুল হক বলেন, এই সময়ের আমন বীজতলা আর শাকসবজি মাঠে ডুবে গেছে। যদি আরও এক-দুই দিন পানি না নামে, তবে সব শেষ হয়ে যাবে।
ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২২টি স্থান ভেঙে পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও সদর উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত। দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে। বন্ধ হয়ে গেছে ফেনী-পরশুরাম আঞ্চলিক মহাসড়ক যোগাযোগ। অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে।
জেলা প্রশাসনের সর্বশেষ তথ্যমতে, ৪৯টি আশ্রয়কেন্দ্রে ৭ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে। দ্রুত ত্রাণ কার্যক্রম চালাতে বরাদ্দ দেওয়া হয়েছে সাড়ে ১৭ লাখ টাকা।
পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, অনেক বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের বৈদ্যুতিক মিটার ও সাব-স্টেশন ডুবে যাওয়ায় নিরাপত্তার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও সদর উপজেলার ৯৮টি গ্রাম প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। জেলার ছয় উপজেলায় ত্রাণ কার্যক্রমের জন্য সাড়ে ১৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
টানা বৃষ্টিতে নোয়াখালী জেলা শহর মাইজদী ও চৌমুহনীর বিভিন্ন পাড়া-মহল্লার বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে। এতে রান্না ও খাবারের চরম দুর্ভোগে পড়েছে পানিবন্দি লোকজন।
জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, বৃষ্টির কারণে কোম্পানীগঞ্জ উপজেলা ব্যাপক প্লাবিত হয়েছে। কবিরহাট, কোম্পানীগঞ্জ ও সুবর্ণচর উপজেলায় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ৩০০ পরিবার আশ্রয় নিয়েছে।
উপকূলীয় জেলা বাগেরহাট শহরের প্রধান প্রধান সড়ক ও ঘনবসতিপূর্ণ অনেক এলাকা তলিয়ে গেছে। জেলা মৎস্য কর্মকর্তা ড. আবুল কালাম আজাদ জানান, বাগেরহাট সদরসহ উপকূলীয় তিন উপজেলায় ৯১৫টি চিংড়ি ঘের, ১৭৭টি পুকুর ক্ষতির মুখে পড়েছে।
চট্টগ্রামের সীতাকু-ে পাহাড় ধসের আশঙ্কায় উপজেলায় মাইকিং করছে প্রশাসন।
ভারী বৃষ্টির কারণে সীতাকু- পৌর সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন, নামার বাজার, দাসপাড়া, শেখপাড়া এলাকায় বিভিন্ন স্থান হাঁটুপানিতে ডুবেছে। একই দৃশ্য দেখা গেছে বাড়বকু- বিদ্যুৎ বিতরণ বিভাগের কার্যালয়সহ স্থানীয় কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানে। এ ছাড়া সৈয়দপুর, বারৈয়াঢালা, মুরাদপুর, বাড়বকু-, কুমিরা ও সোনাইছড়ির বেশ কিছু এলাকায় পানিবদ্ধতার সৃষ্টি হয়েছে।
টানা বর্ষণে খাগড়াছড়ির বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত। দীঘিনালার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ৪৪টি পরিবার। নদীর পানি বেড়ে যাওয়ায় দীঘিনালা-লংগদু সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। চেঙ্গী, মাইনী ও ফেনী নদীর পানি বেড়ে তীরবর্তী ফসলি জমি তলিয়ে গেছে।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।