ফিলিস্তিনের দখল করা জায়গাগুলো ফেরত দিতে হবে -প্রধানমন্ত্রী
মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ প্রচেষ্টাই ফিলিস্তিন সমস্যার সমাধান করতে পারে
১৫০ সেতুসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসরায়েল যেভাবে প্যালেস্টাইনের ওপর হামলা করে, বিশেষ করে হাসপাতালে হামলা করে নারী, শিশু ও সাধারণ মানুষকে হত্যা করেছে, আমরা তার নিন্দা জানিয়েছি। আমাদের কথা হচ্ছে দ্রুত এই যুদ্ধ বন্ধ করতে হবে। আর প্যালেস্টাইনবাসী যেন তাদের ন্যায্য জায়গা ফেরত পায়। যে জায়গাগুলো তারা (ইসরায়েল) দখল করেছে, সেই জায়গাগুলো তাদের দিতে হবে।
তিনি বলেন, আগামীকাল জুমুয়াবার (২০ অক্টোবর) সারা দেশের সব মসজিদে জুমার নামাজের পরে এবং সব ধর্মীয় প্রতিষ্ঠানে যেন তাদের (ফিলিস্তিনি) জন্য প্রার্থনা করা হয়। শনিবার (২১ অক্টোবর) আমরা একটা দিন শোক দিবস ঘোষণা করেছি। সেদিন আমাদের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
তিনি বলেন, ‘ফিলিস্তিনের এ দুঃসময়ে সকলের এক হয়ে ফিলিস্তিনের অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে। আমরা এভাবে বসে থাকতে পারি না।’
বিএনপিকে খোঁচা দিয়ে শেখ হাসিনা বলেন, ‘অনেকেই আবার এসব শুনলে নাখোশ হন। কারণ, তারা তো হত্যাকারীর দল। মানুষ মারাই তাদের কাজ। ফলে এমন হত্যাকা- তাদের বিচলিত করে না। তারাই আবার আমার পদত্যাগের দাবিতে আন্দোলন করছে।’
ওআইসির প্রতিবেশীদের মধ্যে সমস্যা সমাধানে সংলাপের ওপর জোর প্রধানমন্ত্রীর
ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) প্রতিবেশী দেশগুলোর মধ্যে সব সমস্যা সমাধানের জন্য সংলাপের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘ওআইসির প্রতিবেশী দেশগুলোর মধ্যে সমস্যা থাকলেও (তাদের) সংলাপের মাধ্যমে এসব সমস্যার সমাধান করা উচিত।’
বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান প্রধানমন্ত্রীর সাথে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে শেখ হাসিনা এসব কথা বলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী চলমান ফিলিস্তিন ইস্যুতে মুসলিম উম্মাহর মধ্যে ঐক্যের আহ্বান পুনর্ব্যক্ত করেন।
১৫০ সেতুসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন:
সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় নির্মিত ১৫০টি সেতু, ১৪টি ওভারপাস ও বিআরটিএ মিরপুর ভেহিকল ইন্সপেকশন সেন্টার ও ডিটিসিএ নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশের আট বিভাগের ৩৯টি জেলায় নির্মিত এই ১৫০ সেতুর মোট দৈর্ঘ্য ৯ হাজার ৪৫৪ মিটার বা ৯.৪৫ কিলোমিটার। যা নির্মাণে মোট ব্যয় হয়েছে ৩ হাজার ২৮৭ কোটি টাকা। এর মধ্যে ময়মনসিংহ বিভাগের ৪০, ঢাকা বিভাগের ৩২, চট্টগ্রাম বিভাগের ২৭ ও রাজশাহী বিভাগে ২২টি সেতু রয়েছে। এছাড়া খুলনা বিভাগে ১২, বরিশাল ও রংপুর বিভাগে আটটি করে এবং সিলেট বিভাগে রয়েছে একটি সেতু।
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।