মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা

ফিলিস্তিনি সংবাদ প্রচারে বাধা দিচ্ছে ফেইসবুক এরপরেও কী বিশ্ব মুসলিম ফেইসবুক বয়কট করবে না?

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, সকাল ৫:৫৬

দখলদার, বর্বর ইসরায়েল-হামাস যুদ্ধ চলাকালে ফেইসবুক ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলোর কনটেন্ট দর্শক ও পাঠকদের কাছে পৌঁছাতে বাধা দিচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে, ফেইসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ফিলিস্তিনি কনটেন্ট নিয়ন্ত্রণে কঠোর ভূমিকা পালন করছে।
ফিলিস্তিনি সাংবাদিকেরা বলছেন, তাদের কনটেন্টের ওপর ‘ছায়া নিষেধাজ্ঞা’ জারি করেছে মেটা। এই অভিযোগ অনুসন্ধানে ফিলিস্তিনের ২০টি গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যমের ফেইসবুক পেজের তথ্য পর্যালোচনা করেছে বিবিসি। দেখা গেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর ফেইসবুকে ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলোর পাঠক সম্পৃক্ততা ৭৭ শতাংশ কমে গেছে।
উদাহরণস্বরূপ, প্যালেস্টাইন টিভির ৫৮ লাখ ফলোয়ার থাকলেও তাদের কনটেন্ট এখন আগের তুলনায় ৬০ শতাংশ কম মানুষের কাছে পৌঁছাচ্ছে। প্যালেস্টাইন টিভির সাংবাদিক তারিক জিয়াদ জানিয়েছেন, তাদের পোস্টগুলোর মানুষের কাছে পৌঁছানো প্রায় বন্ধ হয়ে গেছে।
একই সময়ে ২০টি দখলদার, বর্বর ইসরায়েলি সংবাদমাধ্যমের ফেইসবুক পেজের সম্পৃক্ততা পরীক্ষা করেছে বিবিসি। এতে দেখা গেছে, যুদ্ধ-সংক্রান্ত কনটেন্ট প্রকাশের পরও এসব পেজের পাঠক সম্পৃক্ততা প্রায় ৩৭ শতাংশ বেড়েছে।
এর আগেও ফিলিস্তিনি নাগরিক ও মানবাধিকার সংগঠনগুলো মেটার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল। ২০২১ সালের এক স্বাধীন প্রতিবেদনে বলা হয়েছিল, মডারেটরদের আরবি ভাষাজ্ঞান সীমিত হওয়ায় নিরীহ শব্দ ও বাক্যাংশকে আক্রমণাত্মক হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে।
তবে ৩০টি অন্য আরবি সংবাদমাধ্যমের (যেমন স্কাই নিউজ অ্যারাবিয়া ও আল-জাজিরা) ফেইসবুক পেজের বিশ্লেষণে দেখা গেছে, এসব পেজের পাঠক সম্পৃক্ততা গড়ে ১০০ শতাংশ বেড়েছে।
বিবিসির হাতে আসা মেটার ফাঁস হওয়া নথি ও সাবেক কর্মীদের বক্তব্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরের পর ইনস্টাগ্রামের অ্যালগরিদমে এমন পরিবর্তন আনা হয়, যা ফিলিস্তিনিদের কনটেন্ট মডারেশনে আরও কঠোরতা সৃষ্টি করে।
মেটার এক প্রকৌশলী জানান, ফিলিস্তিনি কনটেন্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে ভেতরে উদ্বেগ তৈরি হয়।
মেটার এক মুখপাত্র বিবিসিকে বলে, ‘আমরা কিছু ভুল স্বীকার করছি। ’ মেটা আরও জানিয়েছে, দখলদার, বর্বর ইসরায়েল-হামাস যুদ্ধের শুরুর সময় নীতিমালায় কিছু পরিবর্তন আনা হয়েছিল, যা পরে সংশোধন করা হয়েছে। তবে সংশোধনের নির্দিষ্ট সময় উল্লেখ করেনি তারা।
গাজায় যুদ্ধের কারণে বহিরাগত সাংবাদিকদের প্রবেশ সীমিত থাকায় ফিলিস্তিনের স্থানীয় সংবাদমাধ্যমগুলো মানুষের জন্য গুরুত্বপূর্ণ তথ্যের উৎস হয়ে উঠেছে। কিন্তু ফেইসবুকের এই নিয়ন্ত্রণ তাদের কণ্ঠস্বর আরও স্তব্ধ করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনের পক্ষের সাংবাদিকেরা।
সঙ্গতকারণেই ফেইসবুক ব্যবহারকারী বিশ্ব মুসলিমের উচিৎ ঈমানী চেতনা নিয়ে নিজের বিবেককে প্রশ্ন করা- যে সন্ত্রাসী বর্বর ইহুদীদের পক্ষ অবলম্বনকারী ও বিস্তারীকারী ফেইসবুক তারা আরো ব্যবহার করবে? নাকি মুসলমানদের শহীদকারী, মুসলমানের রক্তে রঞ্জিত ফেইসবুক তারা পরিহার করবে? ফেইসবুকের বিরুদ্ধে এরপরও যদি বিশ্ব মুসলিম বিবেক জাগ্রত না হয় তবে তা চরম দুঃখজনক ও আত্মঘাতী। (নাউযুবিল্লাহ)

-মুহম্মদ ওয়ালীউল্লাহ।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পাঠ্যবই ও সিলেবাসে যদি ইসলামী শিক্ষা না থাকে, তাহলে কোথায় থাকবে? পাঠ্যবই ও সিলেবাসে যদি ইসলামী শিক্ষা না থাকে, তাহলে কোথায় থাকবে? ২০ ঘণ্টা আগে পবিত্র সুন্নতী পোশাক বনাম আরবীয় পোশাক অনেকক্ষেত্রে ওহাবী-সালাফীসহ বিভিন্ন বাতিল আক্বীদার অন্তর্ভুক্তরা দাবি করে থাকে- “সুন্নতী পোশাক হচ্ছে আরবীয় পো… ৪ নভেম্বর, ২০২৬ ভূ-রাজনৈতিক বাস্তবতা ও জাতীয় নিরাপত্তা: নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খ-ের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ। স… ২ নভেম্বর, ২০২৬ চাঁদ গবেষক ও একজন দর্শকের পর্যালোচনা দর্শক: আপনারা যারা চাঁদ নিয়ে কাজ করেন প্রায়শই বলে যাচ্ছেন, লিখে যাচ্ছেন- সউদী সরকার চাঁদ না দেখে মাস শুরু কর… ১ নভেম্বর, ২০২৬ ক্বলবের সৌন্দর্যই আসল সৌন্দর্য মানুষ বাহ্যিকভাবে সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক দ্বারা নিজেকে সাজিয়ে নিজের সুন্দর ছুরত প্রকাশ করে থাকে। পোশাক অপরি… ৩১ অক্টোবর, ২০২৬ নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খন্ডের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ।… ২৮ অক্টোবর, ২০২৬ আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়... আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়... ২৩ অক্টোবর, ২০২৬ ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২) কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ… ১৯ অক্টোবর, ২০২৬ ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১) ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত… ১৮ অক্টোবর, ২০২৬ বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১) বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব… ১৪ অক্টোবর, ২০২৬ পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম… ১৩ অক্টোবর, ২০২৬ মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা… ১১ অক্টোবর, ২০২৬