ফিলিস্তিনিদের ‘দেখামাত্র গুলি করে হত্যার’ পরিকল্পনা ইসরায়েলি সেনাদের
, ০২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১৮ অক্টোবর, ২০২৩ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
এক সপ্তাহেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা বোমাবর্ষণ করছে ইসরায়েলের বাহিনী। এতে ইতিমধ্যে নিহত ফিলিস্তিনির সংখ্যা ২৮০০ ছাড়িয়ে গেছে। তবে এখানেই শেষ নয়, গাজার ভেতরে প্রবেশ করে স্থল অভিযানের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরায়েলের পদাতিক সেনারা। অপেক্ষা করছে সবুজ সংকেতের জন্য। এর মধ্যেই ফাঁস হয়েছে স্থল অভিযানের জন্য প্রস্তুত সেনাদের উদ্দেশ্যে দেওয়া একটি ইসরায়েল কর্তৃপক্ষের একটি নির্দেশনা।
গত সোমবার রাতে মিরর-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় প্রবেশের পর সেনারা যাকেই সামনে পাবে তাকেই গুলি করে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে ফাঁস হওয়া ওই অভিযান পরিকল্পনায়।
হামাস যোদ্ধাদের পেতে রাখা বুবি ট্র্যাপ এবং বোমার আঘাতে ইসরায়েলি বাহিনীর হাজার হাজার সেনা যেন পাল্টা আক্রমণের শিকার না হয় সে জন্যই শুট-টু-কিল নীতি অবলম্বন করা হবে।
ধারণা করা হচ্ছে, গাজা শহরের মাটির নিচে প্রায় ৫০০ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের গোলকধাঁধায় হামাসের যোদ্ধারা আত্মগোপন করে আছে। তাদের খুঁজে বের করার পাশাপাশি বন্দী ১৯৯ ইসরায়েলিকেও উদ্ধার অভিযান চালাবে ইসরায়েলের বাহিনী।
স্থল অভিযান চলার সময় আকাশ এবং সমুদ্র পথেও যুগপৎ হামলা চালাবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। সম্মিলিত এই হামলায় ৪ লাখ সেনা অংশ নেবে।
এই হামলার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ‘যারা আমাদের ধ্বংস করতে চায় সেই সব রক্তপিপাসু দানবদের পরাজিত করতে সেনারা প্রস্তুত। আমরা হামাসকে মাটির সঙ্গে মিশিয়ে দেব।’
বিভিন্ন সূত্র নিউইয়র্ক টাইমসকে জানিয়েছে, স্থল অভিযানে সন্দেহভাজন কাউকে গুলি করার আগে শরীরে তল্লাশি চালানোর নিয়মগুলো সেনাদের জন্য শিথিল করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)